সারাংশ - রূপার চামচ মুখে দিয়ে জন্মায় আর ক'টি লোক

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting

 

কি অসীম তোমার করুণা সারাংশ - কৌণিক বার্তা

সারাংশ - রূপার চামচ মুখে দিয়ে জন্মায় আর ক'টি লোক যারা কষ্ট ও সাধনা থেকে বিমুখ তাদের জীবনে সাফল্য অধরাই থেকে যায়। চেষ্টার দ্বারাই জীবনে সুখের পরশ পেতে হয়। Class 6 7 8 9 10 SSC HSC JSC

রূপার চামচ মুখে দিয়ে জন্মায় আর ক'টি লোক

রূপার চামচ মুখে দিয়ে জন্মায় আর ক'টি লোক। শতকরা প্রায় নব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে জিততে হয় তার ভাগ্যকে। বাঁচে সেই, যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান জগতে নেই। সমস্ত কিছুর জন্যই চেষ্টা দরকার। চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব। সুখ চেষ্টারই ফল। দেবতার দান নয়। তা জয় করে নিতে হয়। আপনা-আপনি এটা পাওয়া যায় না। সুখের জন্য দু'রকম চেষ্টা দরকার, বাইরের আর ভিতরের। ভিতরের চেষ্টার মধ্যে বৈরাগ্য একটি। বৈরাগ্য ও চেষ্টার ফল, তা অমনি পাওয়া যায় না। কিন্তু বাইরের চেষ্টার মধ্যে বৈরাগ্যের স্থান নেই।

সারাংশঃ কষ্ট করেই জীবনে কেষ্ট অর্জন করতে হয়। যারা কষ্ট ও সাধনা থেকে বিমুখ তাদের জীবনে সাফল্য অধরাই থেকে যায়। চেষ্টার দ্বারাই জীবনে সুখের পরশ পেতে হয়। এমনকি সাধনা ছাড়া বৈরাগ্য পর্যন্ত অর্জিত হয় না।


সম্পূর্ণ সারাংশ তালিকা

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF