আমরা স্কুল-কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে সারাংশ ২০২৭
সারাংশ নাম :- আমরা স্কুল-কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে, ছেলেকে শিক্ষা দেবার সমস্ত কর্তব্যই প্রতিপালন করিলাম সারাংশ
আমরা স্কুল-কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে, ছেলেকে শিক্ষা দেবার সমস্ত কর্তব্যই প্রতিপালন করিলাম। বৎসরের পর বৎসর পাস করিয়া গেলেই অভিভাবকেরা ছেলের যথেষ্ট তারিফ করেন। কিন্তু তলাইয়া দেখেন না যে, কেবল পাস করিলেই বিদ্যার্জন হয় না। বাস্তবিক পক্ষে ছাত্রের বা সন্তানের মনে জ্ঞানের প্রতি অনুরাগ এবং জ্ঞানের প্রতি আনন্দজনক শ্রদ্ধার উদ্রেক হইতেছে কিনা তাহাই দেখিবার জিনিস। জ্ঞানচর্চার মধ্যে যে এক পরম রস ও আত্মপ্রসাদ আছে, তাহার স্বাদ কোনো শিক্ষার্থী একবিন্দু পায় না। এই রসের স্বাদ গ্রহণেচ্ছা জন্মাইয়া দেওয়াই হইতেছে স্কুল-কলেজের শিক্ষার একমাত্র উদ্দেশ্য।
সারাংশঃ শিক্ষা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা ভ্রান্ত। শিক্ষার্থীর মাঝে যদি শিক্ষা গ্রহণের স্পৃহা না থাকে তাহলে তারা কিছু শিখতে পারে না। স্কুলে পাঠানোর সাথে সাথে শিক্ষার্থীদের মনে জ্ঞানস্পৃহা সৃষ্টি করতে হবে।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url