সারাংশ সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্য মানুষের অন্তরস্থ বিবেককে জাগিয়ে তোলা-নির্ভীক ২০২৭
সারাংশ নাম :- সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্য মানুষের অন্তরস্থ বিবেককে জাগিয়ে তোলা-নির্ভীক, তেজস্বী ও সবল করে তোলা সারাংশ
সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্য মানুষের অন্তরস্থ বিবেককে জাগিয়ে তোলা-নির্ভীক, তেজস্বী ও সবল করে তোলা। যদি জ্ঞান, উপদেশ, পুস্তক এবং সাহিত্য মানুষের অন্তরকে জাগাতে না পারে, তাকে চিন্তাশীল করে তুলতে না পারে, তাকে আত্মবোধ না দিতে পারে, তবে বুঝতে হবে তার পাষাণ প্রাণে সমস্ত জ্ঞান ব্যর্থ হয়েছে। বিবেকের জাগরণের নামই আত্মবোধ। বিবেক অপেক্ষা আরও একটি * মহৎ জিনিস আছে, তার নাম প্রজ্ঞা। বিবেক মানুষকে প্রতারণা করে, প্রজ্ঞা কোনো সময়ে মানুষকে প্রতারণা করে না। প্রজ্ঞা দিবালোকের মতো উজ্জ্বল, তার দৃষ্টির সম্মুখে কুয়াশা নেই, সন্দেহ নেই। প্রজ্ঞা ধ্রুব সত্যকে দর্শন করে। যিনি এ প্রজ্ঞার সন্ধান পেয়েছেন তিনি পরম চেতনা লাভ করেছেন, তিনি মানুষের পরম শ্রদ্ধার্হ।
সারাংশঃ সাহিত্যসহ সকল প্রকার মননশীলতার উদ্দেশ্য মানুষের বিবেক জাগ্রত করা, আত্মবোধের উদ্বোধন করা। বিবেকের জাগরণের মধ্য দিয়ে মনুষ্যত্বের মুক্তি সাধিত হয়। আত্মবোধে সমুজ্জ্বল প্রজ্ঞাবান ব্যক্তিই সকলের শ্রদ্ধা অর্জন করেন।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url