সারাংশ দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন মহত্ত্ব সম্বন্ধে জাগ্রত ও সচেতন করে তোলে ২০২৭

দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন মহত্ত্ব সম্বন্ধে জাগ্রত ও সচেতন করে তোলে সারাংশ  কিন্তু মানবজীবনে দুঃখের গুরুত্ব অপরিসীম। Class 6 7 8 9 10 SSC HSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন মহত্ত্ব সম্বন্ধে জাগ্রত ও সচেতন করে তোলে

দুঃখই মানুষকে বৃহৎ করে, আপন মহত্ত্ব সম্বন্ধে জাগ্রত ও সচেতন করে তোলে। যাতে আমাদের খর্বতা, আমাদের যল্পতা, তা অনেক সময় আমাদের আরামের হতে পারে; কিন্তু তা আনন্দের নহে। যা আমরা বীর্যের দ্বারা না পাই, অশ্রুর দ্বারা না পাই, তা আমরা সম্পূর্ণ পাই না-যাকে দুঃখের মধ্য দিয়ে কঠিনভাবে লাভ করি, হৃদয় তাকেই নিবিড়ভাবে, সমগ্রভাবে প্রাপ্ত হয়। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন। তা বীর্যের দ্বারাই লভ্য। প্রত্যহ পদে পদে বাধা অতিক্রম করে যদি তাকে পেতে না হত; তবে তাকে পেয়েও পেতাম না। যদি তা দুর্লভ না হত; তবে আমাদের হৃদয় তাকে সর্বতোভাবে গ্রহণ করত না; কিন্তু তা দুঃখের দ্বারা দুর্লভ। কিন্তু মনুষ্যত্ব অর্জন করার চেষ্টায় আত্মা আপনার সমস্ত শক্তি অনুভব করতে থাকে। সে অনুভূতিতেই তার প্রকৃত আনন্দ।

সারাংশঃ দুঃখ মানুষ কখনোই প্রত্যাশা করে না। কিন্তু মানবজীবনে দুঃখের গুরুত্ব অপরিসীম। দুঃখের মধ্য দিয়ে যে সুখ আমরা পাই তা উপভোগ্য এবং মূল্যবান। দুঃখ না থাকলে সুখের অনুভূতিগুলো এত তীব্র এবং সুন্দর হত না।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url