কথায় কথায় মিথ্যাচরণ, বাক্যের মূল্যকে অশ্রদ্ধা করা সারাংশ ২০২৭
সারাংশ নাম :- কথায় কথায় মিথ্যাচরণ, বাক্যের মূল্যকে অশ্রদ্ধা করা, এসব সত্যনিষ্ঠ স্বাধীন জাতির লক্ষণ নয় সারাংশ
কথায় কথায় মিথ্যাচরণ, বাক্যের মূল্যকে অশ্রদ্ধা করা, এসব সত্যনিষ্ঠ স্বাধীন জাতির লক্ষণ নয়। স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন-নিবেদন আল্লাহতা'লার কাছে পৌঁছবে না, তাদের স্বাধীনতার মন্দির-দ্বার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু'একজন সত্যনিষ্ঠ বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, কিন্তু মানবকল্যাণের জন্য, সত্যের জন্য যে বিড়ম্বনা ও নিগ্রহ তাহা সকলকে সহ্য করতেই হবে।
সারাংশঃ মিথ্যা সকল ধ্বংসের মূল। মিথ্যাবাদী ব্যক্তি ও মিথ্যাচারে অভ্যস্ত জাতি সম্মান ও উন্নতি কোনোটিই অর্জন করতে পারে না। মিথ্যা ও ভ্রষ্টাচারে লিপ্ত জাতি যে অসম্মান ও বিড়ম্বনার শিকার হয় তা ভোগ করেন মূলত ঐ জাতিভুক্ত সত্যনিষ্ঠ ব্যক্তিগণ।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url