সারাংশ ফুল তুমি মানবগুরু ২০২৭

ফুল তুমি মানবগুরু। মানুষে মানুষ আছে, আর পশু আছে সারাংশ  সারাখা মানুষের মনের শুভ চেতনা ও সুকুমার প্রেরণাগুলোই মানুষকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে  Class 6 7 8 9 10 SSC HSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- ফুল তুমি মানবগুরু। মানুষে মানুষ আছে, আর পশু আছে

ফুল তুমি মানবগুরু। মানুষে মানুষ আছে, আর পশু আছে। মানুষের আকাঙ্ক্ষা সেই পশুত্বটুকু নষ্ট করিয়া মনুষ্যত্বটুকু প্রবল করে। সেই নিমিত্তে মানুষ পৃথিবীতে উদ্ভুত হইয়া আজ পর্যন্ত কত চেষ্টা করিয়াছে। কিন্তু এই প্রভূত চেষ্টার প্রথম কার্য ফুল তোলা। যেদিন আদিম মনুষ্য আদিম পশুর ন্যায় ক্ষুধার জ্বালায় মহারণ্যে বিচরণ করিয়া পশু বধ করিয়া কাঁচা মাংস চিবাইয়া খাইয়া অপরাহেম সহসা অস্তাচলগামী সূর্যের সুবর্ণজ্যোতি দেখিয়া কি জানি কেন বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ছিঁড়িয়া মাথার চুলে গুঁজিল, সেইদিন মনুষ্যের বিশাল ইতিহাসের সূত্রপাত হইল। সেইদিন জানা গেল যে, সহচর সিংহ ব্যাঘ্র অনন্তকাল মহারণ্যেই বাস করিবে, কিন্তু তাহাদের আদিম সহচর মানুষ মহারণ্য বিনষ্ট করিয়া মহাসম্পদ সৃষ্টি করিবে।

সারাংশঃ মানুষের মনের শুভ চেতনা ও সুকুমার প্রেরণাগুলোই মানুষকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে। অন্যান্য প্রাণীর সাথে একই পরিবেশে পৃথিবীতে বসবাস করেও মানুষ আজ সভ্যতার নির্মাতা। মানুষের শুভ, সৃষ্টিশীল ও সুন্দর চেতনার প্রতীক ফুল। পুষ্পিত ফুলের মতোই মানুষ নিজেকে বিকশিত করে থাকে।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url