Airplane Mode : ফোনের এয়ারপ্লেন মোড এর সঠিক ব্যবহার নিয়ম
‘এয়ারপ্লেন মোড’ হচ্ছে মোবাইল ফোন সাময়িক যোগাযোগ বন্ধ করা বা সিম নেটওয়ার্ক থেকে বিরত থাকা।
আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করি সে মোবাইল ফোনে একটি অপশান আছে ‘এয়ারপ্লেন মোড’ (Airplane Mode) । এই নামটি অনেকেই ব্যবহার করে এবং এর কি কাজ সেই বিষয় জানেন কিন্তু অনেকেই এর সঠিক ব্যবহার জানে না। আজ সেই এয়ারপ্লেন মোড নিয়ে বিস্তারিত এরং এটি কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়ে জানবো।
এয়ারপ্লেন মোড অপশানটি সাধারানত ব্যবহার জানি উড়োজাহাজে ভ্রমণের সময়েই কেল ফিচারটি প্রয়োজন কিন্ত এটা বিমানের বাইরেও ব্যবহার করা সুবিধা আছে।
![]() |
| এয়ারপ্লেন মোড |
এয়ারপ্লেন মোড চালু করলে কী হয়?
এয়ারপ্লেন মোড মূলত বিভিন্ন বেতার যোগাযোগব্যবস্থাকে সাময়িকভাবে বন্ধ করে রাখা। এটি চালু করলে সাধারণত মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ডেটা, ব্লুটুথ ও ওয়াই-ফাই বন্ধ হয়ে যায়। এর ফলে মোবাইলে কল এসএমএস গ্রহণ বা আদান-প্রদান এবং ডেটা ব্যবহার করা যায় না।
তবে বর্তমান আধনিক মোবাইল ফোনে এয়ারপ্লেন মোড চালু করে রেখে প্রয়োজন অনুযায়ী ওয়াই-ফাই ও ব্লুটুথ ব্যবহার করতে পারবে। এবং মোবাইলে জিপিএস মূলত সিগন্যাল গ্রহণ করে, পাঠায় না । কিন্ত কিছু ফোনে এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থায় জিপিএস চালু থাকে কিন্ত কার্যকারিতা সীমিত হয়ে থাকে।
বিমানে কেন এয়ারপ্লেন মোড প্রয়োজন?
এয়ারপ্লেন মোডের প্রধান ব্যবহার উড়োজাহাজে ফোনের বেতার যোগাযোগ নিয়ন্ত্রণে রাখা। এছাড়াও, বিমানের যোগাযোগ ও নেভিগেশন সিস্টেমে মোবাইল সিগন্যালের সম্ভাব্য হস্তক্ষেপ রোধ করতে মূলত বিমানে এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড চালু রাখা প্রয়োজন। ফোন থেকে নির্গত রেডিও তরঙ্গ বিমানের পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যকার যোগাযোগ ব্যবস্থায় (হেডসেটে) মাঝে মাঝে বিরক্তিকর শব্দ বা বিঘ্ন ঘটাতে পারে।
তবে বর্তমান আধনিক উড়োজাহাজে ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা রয়েছে। এর ফলে এয়ারপ্লেন মোড চালু রেখে অনুমোদিত ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।
ব্যাটারি সাশ্রয় এয়ারপ্লেন মোড এর প্রয়োজন?
পাহাড়ি এলাকা, গ্রামাঞ্চল, ভবনের বেজমেন্ট কিংবা দুর্বল নেটওয়ার্কে মোবইল ফোনের নিয়মিত সিগ্যানল খুঁজতে হয় এত সংযোগ ধরে রাখতে প্রক্রিয়ায় বাড়তি চার্জ খরচ হয়, এই জন্য এয়ারপ্লেন মোড চালু কররে ব্যাটারি সাশ্রয় হয়। দুর্বল নেটওয়ার্ক েএলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক এর অনুসন্ধান করে এত ফোনের বাড়িত চার্জ খরচ হয়। এক্ষেতে এয়ারপ্লেন মোড চালু থাকলে নেটওয়ার্ক মোড বন্ধ থাকে এর কারণে ব্যাটারির চার্জ বেশি সময় ধরো রাখতে সহায়তা করে।
চার্জ দেওয়ার সময়ও উপকারী
অনেক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক নির্ভর কিছু ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, অ্যাপ র্যান ও নোটিফিকেশনের কারণে চার্জ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে। এই কারণে ফোন চার্জ করার সময় এয়ারপ্লেন মোড চালু করলে দ্রুত চার্জ হতে পারে। তবে এর কারণে চার্জিংয়ের গতি খুব বেশি বাড়ে না। কিন্ত তে ব্যাটারি একটু ভালো থাকে।
গুরুত্বপূর্ণ কাজে ডিজিটাল বিরতি
অফিসের বা পড়াশোনা জন্য গুরুত্বপূর্ণ কাজে কিংবা মিটিং বা বিশ্রামের সময় ফোনের নোটিফিকেশন, কল ,ম্যাসেজ এসে বিরক্তি হলে এয়ারপ্লেন মোড চালু করলে এসব অনলাইনভিত্তিক সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকে।
এবং প্রয়োজন হলে আপনি ওয়াই-ফাই বা ব্লুটুথ আলাদাভাবে চালু করতে পারবে কিন্তু ডিভাইস এর উপর ভিত্তি করে।
নেটওয়ার্ক সমস্যায় দ্রুত সমাধান
অনেক সময় হঠাৎ করে ফোনে মোবাইল নেটওয়ার্ক কাজ না করলে এয়ারপ্লেন মোড চালু করে কিছুক্ষন পরে আবার বন্ধ করা গেলে ফোন আবার বেতার সংযোগগুরো পুনরায় নেটওয়ার্ক অনুসন্ধানের সুয়োগ পায়। ফলে দুর্বল বা সাময়িক বিচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ আবার ফিরে আসতে পারে কিন্তু স্থায়ী নেটওয়ার্ক সমস্যা বা অপারেটরের ক্রটি এই ভাবে সমাধান হবে না।
রোমিং খরচ এড়াতে
বিদেশ ভ্রমণের সময় অনাকাঙ্ক্ষিত মোবাইল ডেটা ব্যবহার ও রোমিং চার্জ এড়াতে এই এয়ারপ্লেন মোড কাজে লাগতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ফোন স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশের নেটওয়ার্ক যুক্ত হলে রোমিং চার্জ হবে এত এয়ারপ্লেন মোড চালু থাকলে নেটওয়ার্ক বন্ধ থাকবে এরং কোন চার্জ প্রয়োজন হবে না।
মূলকথাঃ নামের সাথে বিসানের সম্পর্ক থাকলেও এয়ারপ্লেন মোড কেল উড়োজাহাজে ব্যবহারের জন্য নয়। নেটওয়ার্ক ও ব্যাটারি এবং অনাকাঙ্ক্ষিত রোমিং চার্জ থেকে েএবং সাময়িকভাবে ডিজিটাল সংয়োগ বন্ধ রাখার মত দেননিাদন নানা কাজেও ফিচারটি কার্যকার হতে পারে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url