কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম কারণ সারাংশ ২০২৭

কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে সারাংশ  কুচিন্তা, অশ্লীল পুস্তকাদি পাঠ, কুরুচিপূর্ণ সিনেমা এগুলোও কুসংসর্গ। এগুলো চরিত্রকে বিনষ্ট করে। চরিত্রবান হতে হলে সব ধরনের কুসংসর্গ ত্যাগ করা উচিত।  Class 6 7 8 9 10 SSC HSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে সারাংশ

কুসংসর্গ চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে। এ জগতে যত লোকের অধঃপতন হয়েছে, অসৎ সংসর্গই তার কারণ। মানব সতর্ক থাকলেও কুসংসর্গে পড়ে নিজের অজ্ঞাতে পাপের পথে পরিচালিত হয়। কুসংসর্গ বলতে কেবল কুলোকের সংসর্গ নহে, কুচিন্তা, কদর্য পুস্তকাদি পাঠ এ সকলকেও কুসংসর্গ বলা হয়। যদি সচ্চরিত্র হয়ে জীবনযাপন করা তোমার অভিপ্রায় হয়, তবে হীন চরিত্র লোকের সঙ্গ করা, থিয়েটার, সিনেমা ও আমোদে উত্তেজিত হওয়া, কুরুচিপূর্ণ সঙ্গীত, কবিতা ও পুস্তক পাঠ এবং কুচিন্তা প্রভৃতি সযত্নে পরিত্যাগ করবে।

সারাংশঃ অসৎ লোকের সাহচর্যে সৎলোকের চরিত্রও কলুষিত হয়। কুচিন্তা, অশ্লীল পুস্তকাদি পাঠ, কুরুচিপূর্ণ সিনেমা এগুলোও কুসংসর্গ। এগুলো চরিত্রকে বিনষ্ট করে। চরিত্রবান হতে হলে সব ধরনের কুসংসর্গ ত্যাগ করা উচিত।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url