কে এই রুবাবা দৌলা?

 

কে এই রুবাবা দৌলা
ছবিঃ রুবাবা দৌলা
দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করে। নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে তিনি শিগগিরই বিসিবির বোর্ড সভায় যোগ দেবেন।

রুবাবা দৌলা কর্পোরেট দুনিয়ায় সুপরিচিত নাম। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বর্তমানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবে কাজ করছেন।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। তবে ইশফাক আহসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিতর্কের পর তিনি পদত্যাগ করেন। এরপরই তার স্থলাভিষিক্ত হিসেবে এনএসসি রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়।


সূত্রঃ ফেসবুক

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url