মজাদার মাসং ও বুটের ডালের তৈরি দারুণ রেসিপি
মাংস ও বুটের ডাল দিয়ে সুস্বাদু মজাদার সাদের তরকারি তৈরি করে নিতে পারবেন। মজাদার এই রেসিপি তৈরি করে আপনি ঘন ঝোল, মসলার সুগন্ধ আর নরম মাংসের সঙ্গে বুটের ডালের স্বাদ ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। আপনি বিশেষ দিনের খাবার কিংবা পরিবারের সবার জন্য কিছু মজাদার ভিন্ন স্বাদের রান্না করতে চান তাহলে এই রেসিপি টি করতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগবে বিস্তারিত:-
![]() |
| মজাদার মাসং ও বুটের ডালের তৈরি দারুণ রেসিপি |
এই রেসিপি এর জন্য যা যা লাগবে
- গরুর মাংস দেড় কেজি
- বুটের ডাল ৩০০ গ্রাম
- তেল ৩ টেবিল চামচ
- পেঁয়াজ কুুুচি আধা কাপ
- এলাচ কয়েকটি
- দারুচিনি কয়েক টুকরা
- তেজপাতা কয়েকটি
- আদাবাটা দেড় টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- জিরাগুঁড়া ১ টেবিল চামচ
- হলুদগুড়া দেড় চা-চামচ
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
- টক দই ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ ৪ থেকে ৫টি
- লবণ স্বাদমতো
- গোলমরিচগুঁড়া আধা চা-চামচ
- প্রয়োজনমতো পানি।
এই রেসিপি যেভাবে রান্না করবেন
প্রথমে বুটের ডাল চার থেকে পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপরে ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিন।
এবার পেঁয়াজ কুচি করে কেটে এলাচ, দারুচিনি ও তেজপাতা এই সব গুরো একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভালো ভাবে ভেজে নিন।
ভাজার পরে আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া মরিচগুঁড়া ও হলুুদগুঁড়া দিয়ে অল্প পরিমান পানি ছিটিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং যখন মসলা থেকে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করলে গরুর মাংস, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন। এবার মাংস যখন আধা সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা বুটের ডাল এবং প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন।
এবার সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া, গোলমরিচ এর গুঁড়া এবং কাঁচা মরিচ ছড়িয়ে আরও কয়েক মিনিট চুলায় রাখুন। এরপরে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তাহলে সুস্বাদু মাংস দিয়ে বুটের ডাল এর সাথে সাদা ভাত, পোলাও, খিচুুুড়ি কিংবা রুটির সঙ্গে খেতে অন্য রকম স্বাদ লাগবে।
সূত্রঃ আরটিভি/রেসিপি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।


আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url