সারাংশ ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনই মনের বড় মানুষ নহে

ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনই মনের বড় মানুষ নহে সারাংশ  আমি ধন লইয়া তোমাকে সমাদর করিব না, জন দেখিয়া তোমাদের আদর করিব না।  Class 6 7 8 9 10 SSC HSC JSC

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনই মনের বড় মানুষ নহে সারাংশ

ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনই মনের বড় মানুষ নহে। ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ। আমি ধন লইয়া তোমাকে সমাদর করিব না, জন দেখিয়া তোমাদের আদর করিব না। সিংহাসন দেখিয়া তোমার সম্মান করিব না, বাহুবলের জন্য তোমায় সম্ভ্রম করিব না। কেবল মন দেখিয়া তোমার পূজা করিব। তুমি যদি স্বয়ং অমানুষ হও, অথচ দণ্ডধর হইয়া আমাকে দন্ডকরণে উদ্যত হও, তথাপি আমি দণ্ডভয়ে কদাচ দণ্ডবৎ করিব না। কিন্তু তুমি যদি পবিত্রচিত্তে সাধুভাবে ভিক্ষার ঝুলি ধারণ করিয়া আগমন কর, তবে তোমার দর্শনমাত্রই তৎক্ষণাৎ আমি ধূলি ধূসরিত হইয়া পদতলে প্রণত হইব। অতএব যদি মানুষ হইবার অভিলাষ থাকে, তবে মনকে বিমল কর ও সরল হও।

সারাংশঃ জীবন চালাতে ধনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু অর্থ-সম্পদের চাইতেও মানুষের বেশি প্রয়োজন মনের ধন বা জ্ঞানের। কারণ অর্থ-সম্পদ মানুষকে পার্থিব স্বাচ্ছন্দ্য এনে দিতে পারলেও মনের পবিত্রতা ও মনুষ্যত্বের বিকাশ এর দ্বারা হয় না। মনের ধন যাদের আছে তারা সকলেই পরম পূজনীয়।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url