অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় হইয়াছে সারাংশ অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে
সারাংশ নাম :- অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় হইয়াছে । অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে সারাংশ
অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়াই অভাব পূরণের এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়াই কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই সথায়ী স্থবির হইত। মনুষ্য জীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ জগৎ হইতে, দুঃখ দূর করিতে ব্যগ্র। দুঃ দূর করিতে গিয়া যে অশেষ ক্লেশ যমীকার করিতে হয়, তাহাতেও ক্ষুব্ধ নহেন। জগতে দুঃখ আছে বলিয়াই আমরা সুখের নিমিত্ত সর্বদা ঘুরপাক খাইতেছি। অপরের দুঃখ মোচন করিতে মহাপুরুষগণ' আত্মোৎসর্গ করিবার সুযোগ পাইয়াছেন। সেবা মানবজীবনের পরম ধর্ম। দুঃখকে শত্রু মনে করা উচিত নয়। দুঃখ আমাদের পরম গুরু পরম সুহৃদ।
সারাংশঃ অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে ও অভাব মানুষের প্রত্যাশিত না হলেও অভাবই সকল সৃষ্টির উৎস। নতুন নতুন অভাব দেখা দেয় বলেই তা পূরণের জন্য নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়। তদ্রুপ দুঃখ আছে বলেই সুখের অনুভূতিটা এত প্রবল। দুঃখ ছাড়া সুখ বৃথা। দুঃখ আছে বলেই মানুষ অপরের সেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পায়। সুতরাং অভাব ও দুঃখ দুই-ই মানুষের পরম বন্ধু।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url