সারাংশ: মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে

বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC
মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। যচরিত্র বলে বলীয়ান ব্যক্তিরাই অন্যের শ্রদ্ধা লাভ করে থাকেন। চরিত্রবান ব্যক্তি মানে সদাচারী, বিনয়ী, সত্যবাদী, পরদুঃখকাতর ও স্বাধীনতাপ্রিয় মানুষ। Class 6 7 8 9 10 SSC HSC JSC

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে।

মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠতা তা বোঝাতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করবার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্যে-অন্য কোনো কারণে মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক, একথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয় চরিত্র মানে এই।

সারাংশঃ চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। চরিত্র বলে বলীয়ান ব্যক্তিরাই অন্যের শ্রদ্ধা লাভ করে থাকেন। চরিত্রবান ব্যক্তি মানে সদাচারী, বিনয়ী, সত্যবাদী, পরদুঃখকাতর ও স্বাধীনতাপ্রিয় মানুষ। সকলেরই উচিত সচ্চরিত্র গঠনে ব্রতী হওয়া।



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url