কিসে হয় মর্যাদা? দামি কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুর দাদার কালের উপাধিতে? সারাংশ
সারাংশ নাম :- কিসে হয় মর্যাদা? দামি কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুর দাদার কালের উপাধিতে?
কিসে হয় মর্যাদা? দামি কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুর দাদার কালের উপাধিতে? না- মর্যাদা ঐ সকল জিনিসে নাই। আমি দেখতে চাই, তোমার ভিতর-বাহির, তোমার অন্তর। আমি দেখতে চাই, তুমি চরিত্রবান কিনা, তুমি কঠিন সত্যের উপাসক কিনা? তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাস-দাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ কর, বাপ-মা, শ্বশুর-শাশুড়ি তোমায় আদর করেন। আমি তোমায় অবজ্ঞায় বলব- যাও।
সারাংশঃ জামাতা মানুষের মূল্যায়ন হয় মনুষ্যত্ব দিয়েই। বাইরের শানশওকত ও দাপট দিয়ে কিছু মানুষের মধ্যে প্রতিষ্ঠা লাভ করা গেলেও অন্তরে পবিত্রতা ও সত্যনিষ্ঠা না থাকলে মর্যাদাবান হওয়া যায় না। যিনি চরিত্রবান, তিনিই মর্যাদাবান।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url