বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে সারাংশ
সারাংশ নাম :- বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে
বার্ধক্য তাহাই- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে; বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণসস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভক্তোর ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোকপিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল-কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার- বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্মই বার্ধক্য। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কালমূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি- যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন।
সারাংশঃ যারা পুরাতন ধ্যান-ধারণা প্রথা, মূল্যবোধকে আঁকড়ে পড়ে থাকে তারাই বৃদ্ধ। নতুনের দুরন্তপনা, জয়যাত্রা ও সম্ভাবনার সূর্যোদয় দেখে অন্ধকারে আত্মগোপন করে থাকাই তাদের প্রবণতা। তবে বার্ধক্যকে বয়সের মাপকাঠিতে নির্ণয় করা যায় না। কারণ এমন অনেক যুবক আছে যারা প্রগতি পরিপন্থী, আবার অনেকে বৃদ্ধ হয়েও তারুণ্যের দীপ্তি ও প্রাগ্রসর চেতনায় উচ্ছ্বাসিত।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url