সারাংশ লেখ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
সারাংশ নাম :- মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ-মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণসাধন করিতেছে। পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।
সারাংশঃ মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণীত হয়েছে তার জ্ঞান ও বিবেকবোধের কারণে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ,কিন্তু মানুষ যখন বিবেকবোধ ও কল্যাণ চেতনা বর্জিত হয় তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট বলে বিবেচিত হয়। মানুষের মনুষ্যত্ব ও জ্ঞানের বিকাশ সাধনই জাতীয় উন্নয়নের পূর্বশর্ত।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url