ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ কর সারাংশ

ক্রোধ মানুষের পরম শত্রু সারাংশ  ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করলেই স্পষ্ট প্রতীয়মান হয়  Class 6 7 8 9 10 SSC HSC JSC

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ কর সারাংশ

ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কান্ডগুলো পৃথিবীকে নরকে পরিণত করেছে তার মূলে রয়েছে ক্রোধ। ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে, তা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, উদারভাবে পরিপূর্ণ, দেখলেই তোমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সে মুখখানির দিকে তাকাও; দেখবে, সে স্বর্গের সুষমা আর নাই-নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করেছে। সমস্ত মুখ কি এক কালিমায় ঢেকে গিয়েছে। তখন তাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তার নিকটে যে-েও ইচ্ছা হয় না। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করতে অন্য কোনো রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না।

সারাংশঃ ক্রোধ মানুষের মনুষ্যত্ব নষ্ট করে এবং ভেতরের কু-প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। এ পৃথিবীতে যত লোমহর্ষক কান্ড সংঘটিত হয় তার মূলে রয়েছে ক্রোধ। ক্রোধ মানুষকে পশুতে পরিণত করে এবং স্বর্গীয় সুষমা থেকে বঞ্চিত করে। সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করতে ক্রোধ শক্তিশালী রিপু। তাই সকলের উচিত ক্রোধান্বিত হওয়া থেকে বিরত থাকা।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url