সারাংশ দেশকে যে নারীর করুণা নিয়ে সেবা করে সে পুরুষ নয়
সারাংশ নাম :- দেশকে যে নারীর করুণা নিয়ে সেবা করে সে পুরুষ নয়, হয়তো মহাপুরুষ সারাংশ
দেশকে যে নারীর করুণা নিয়ে সেবা করে সে পুরুষ নয়, হয়তো মহাপুরুষ। কিন্তু দেশ এখন চায় মহাপুরুষ নয়। দেশ চায় সেই পুরুষ, যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। সে দেশকে ভালোবেসে শুধু চোখের জলই ফেলবে না; সে দরকার হলে আঘাতও করবে, প্রতিঘাতও বুক পেতে নেবে, বিদ্রোহ করবে। বিদ্রোহ করা, আঘাত করার পশুত্ব বা পৈশাচিকতাকে যে অনুভূতি নিষ্ঠুরতা বলে দোষ দেয় বা সহ্য করতে পারে না, সেই অনুভূতিই হচ্ছে নারীর অনুভূতি, মানুষের এইটুকুই হচ্ছে দেবত্ব। যারা পুরুষ হবে, যারা দেশ সৈনিক হবে,... তাদের বাইরে ঐ পশুত্বের বা অসুরত্বের বদনামটুকু সহ্য করে নিতে হবে। যে ছেলের মনে সেবা করার নামে বুকে জড়িয়ে ধরার ইচ্ছাটি প্রবল, তার সৈনিক না হওয়াই উচিত। দেশের দুঃখী, আর্ত-পীড়িতদের সেবার ভার এইসব ছেলেরা ভালোভাবেই গ্রহণ করতে পারে।
সারাংশঃ নারীর অনুভূতি কোমল। তার আবেগ ও করুণা অধিক। নারীর আবেগ নারীকেই মানায়, পুরুষকে নয়। পুরুষের প্রয়োজন বিদ্রোহ ও আঘাতের ক্ষমতা। দেশের জন্য, মানবতার জন্য প্রয়োজনে তাকে নিষ্ঠুর হতে হয়। এ নিষ্ঠুরতাই তার সেবার হাতিয়ার। কোমল আবেগ ও করুণায় মানবসেবা তার জন্য নয়।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url