একটা বরফের পিন্ড ও ঝরনার মাঝে তফাৎ কোনখানে সারাংশ
সারাংশ নাম :- একটা বরফের পিন্ড ও ঝরনার মাঝে তফাৎ কোনখানে সারাংশ
একটা বরফের পিন্ড ও ঝরনার মাঝে তফাৎ কোনোখানে? না, বরফপিন্ডের নিজের কোনো গতি নেই। তাকে বেঁধে টেনে নিয়ে গেলে তবেই সে চলে। সুতরাং চলাটাই তার বন্ধনের পরিচয়। তাকে ঠেলে চালনা করে নিয়ে গেলে প্রত্যেক আঘাতেই সে ভেঙ্গে যায়, তার ক্ষয় হতে থাকে। সেইজন্য গতি ও আঘাত থেকে নিষ্কৃতি পেয়ে স্থির নিশ্চল হয়ে থাকাটাই তার স্বাভাবিক অবস্থা। কিন্তু ঝরনার যে গতি সে তার ভিতরের প্রেরণা। সেইজন্য এই গতিতেই তার ব্যক্তি মুক্তি ও সৌন্দর্য, এই গতিপথে সে যত আঘাত খায় ততই তার বৈচিত্র্য বাড়ে। মানুষের মনেও যখন রসের আবির্ভাব না ঘটে, তখনই তা জড়পিন্ড। ক্ষুধা-তৃষ্ণা-ভয়-ভাবনাই তাকে ঠেলে ঠেলে কাজ করায়, সে কাজে পদে পদেই ক্লান্তি, মন গতিহীন হলে বাইরেও সে আষ্টেপৃষ্ঠে বন্ধ। তখনি তার যত খুঁটিনাটি, যত আচার-বিচার, যত শাসত্রশাসন।
সারাংশঃ কর্ম ও গতিই মানবজীবনের সার্থকতার বৈশিষ্ট্য। বরফপিন্ড ও পানি মূলত একই কিন্তু বরফপিড গতিহীন। তার চলৎশক্তি নেই বলে গতির জন্য সে অপরের উপর নির্ভরশীল। ঝরনার গতিই তার সৌন্দর্যের প্রতীক। ঝরনার মতোই মানুষ কর্ম ও প্রেরণার মধ্য দিয়ে জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। কিন্তু মানুষ যখন প্রেরণাহীন এবং ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত থাকে তখন সে হয়ে পড়ে আচারসর্বস্ব ও কুসংস্কারাছন্ন।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url