সারাংশ ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়
সারাংশ নাম :- ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় সারাংশ
ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এ সময় যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যৎ জীবনে সে সেরূপ ফল ভোগ করবে। এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে। আর যদি হেলায় সময় কাটিয়ে দেই, তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। যে শিক্ষা জীবন ও' জীবিকার পথে কল্যাণকর, যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে তাই সর্বোৎকৃষ্ট শিক্ষা। ছাত্রদের গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্ত্বের সম্ভাবনার পথ।
সারাংশঃ ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় সারাংশ, ছাত্রজীবন হলো নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়ের যদি কেউ যথার্থ ব্যবহার না করে তাহলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। সেজন্য চরিত্র গঠনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। আর সে অর্জন কেবল শিক্ষক সমাজের সুষ্ঠু পরিকল্পনা ও নির্দেশনার মাধ্যমেই সম্ভম্ব।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url