সারাংশ লোকলজ্জা মানুষের মহৎ বাসনাকে অংকুরেই বিনষ্ট করে

লোকলজ্জা মানুষের মহৎ বাসনাকে অংকুরেই বিনষ্ট করে সারাংশ  কিন্তু 'পাছে লোকে কিছু বলে' -একথাটি ভূক্ষেপ না করে মহান কাজে নিজেকে সম্পৃক্ত করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করার মাঝেই মনুষ্যত্ব নিহিত  Class 6 7 8 9 10 SSC HSC JSC

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- লোকলজ্জা মানুষের মহৎ বাসনাকে অংকুরেই বিনষ্ট করে সারাংশ

লোকলজ্জা মানুষের মহৎ বাসনাকে অংকুরেই বিনষ্ট করে। কাজ করিতে গেলে প্রথমে আমরা মানুষ কী ভাবিবে বলিয়া সংকোচবোধ করি। মনে আমাদের বহু সময়েই নানারূপ মহৎ ও কল্যাণচিন্তা উদিত হয়। কিন্তু সেসব বাসনাকে কার্যে রূপায়িত করিতে গেলেই লোকলজ্জার বাঁধা সামনে আসিয়া দাঁড়ায়। যখন অপরের দুঃখে হৃদয় কাঁপিয়া উঠে, তখন চোখে জল দেখিয়া লোকে কি সমালোচনা করিবে ইহা ভাবিয়া আমরা সযত্নে চোখের পানি মুছিয়া ফেলি। হয়তো একটিমাত্রা মোহের কথা বলিয়া দুঃখির চিত্ততাপ কিছু পরিমাণ প্রশমিত করা সম্ব, সেইরূপ করিবার ইচ্ছাও হৃদয়ে জাগে কিন্তু লোকলজ্জার ভয়ে আমরা নীরব থাকি। মহৎ উদ্দেশ্যে অপরে যখন দলবদ্ধ হইয়া সমুদ্রে ঝাঁপাইয়া পড়িতে চায় তখন আমরা অনেকে মানুষে কি বলিবে ভাবিয়া নিরস্ত থাকি।

সারাংশঃ এমন অনেক লোক আছে যাদের মহৎ কোনো কাজে লোকলজ্জার হীন্য মানসিকতা তাড়া করে। কিন্তু 'পাছে লোকে কিছু বলে' -একথাটি ভূক্ষেপ না করে মহান কাজে নিজেকে সম্পৃক্ত করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করার মাঝেই মনুষ্যত্ব নিহিত।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url