সারাংশঃ তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? ভালো কথা
সারাংশ নাম :- তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? ভালো কথাে সারাংশ
তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? ভালো কথা। কিন্তু সেজন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। অনেক বিপদ-আপদের সম্মুখীন হইতে হইবে। এইসব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার তবে তোমার জীবন সুন্দর হইবে। আরও আছে, তোমার ভিতরে এক 'আমি'. আছে। সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগ বিলাস চায়, সে বড় লোভী। এই 'আমি' জয় করিতে হইবে। তবেই তোমার জীবন সুন্দর ও সার্থক হইয়া উঠিবে।
সারাংশঃ জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনপথে নানাবিধ বাধা-বিপত্তি আছে। বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এসব বাধা-বিপত্তি অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে হবে। তাছাড়া মানুষের লোভ ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায়। এ লোভ-লালসাকে জয় করতে পারলে জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url