সারাংশঃ মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পার ২০২৭

মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পার সারাংশ  আমি ধন লইয়া তোমাকে সমাদর করিব না, জন দেখিয়া তোমাদের আদর করিব না।  Class 6 7 8 9 10 SSC HSC JSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পার সারাংশ

মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবনসত্তা সেই ঘরের নিচের তলা আর মানব-সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে ক্ষুৎ-পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনের দিকও আছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনভূতি আর কল্পনার রস আস্বাদন করা যায়।

সারাংশঃ মানুষের দুটি সত্তা। একটি জীবসত্তা এবং অন্যটি মানবসত্তা বা মনুষ্যত্ব। এ মনুষ্যত্ব অর্জন করাই হলো মানুষের একমাত্র লক্ষ্য। আর জীবসত্তা হতে মানবসত্তায় উত্তীর্ণ হতে হলে প্রয়োজন শিক্ষার। মানুষের মনুষ্যত্ব অর্জনে প্রকৃত শিক্ষাই সহায়তা দান করে।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url