সারাংশ নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় ২০২৭

নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়; অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে সারাংশ  আমি ধন লইয়া তোমাকে সমাদর করিব না, জন দেখিয়া তোমাদের আদর করিব না।  Class 6 7 8 9 10 SSC HSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় সারাংশ

নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়; অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষেরও সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না।

সারাংশঃ জীবনে প্রতিষ্ঠা ও কল্যাণের প্রতীক বৃক্ষ। বৃক্ষ মানুষকে জীবনে সার্থকতার গান গেয়ে শোনায়। তবে বৃক্ষের এ সার্থকতার গান শরীরী কান দিয়ে শোনা যায় না। তা শুনতে হয় অনুভূতির কান দিয়ে। তবে বৃক্ষের সাথে মানুষের পার্থক্য হলো, মানুষের বৃদ্ধি দৈহিক ও আত্মিক দুধরনের আর বৃক্ষের বৃদ্ধি কেবল দৈহিক।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url