জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব সারাংশ ২০২৭
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব সারাংশ
মানুষের প্রকৃত পরিচয় তার মনুষ্যত্ব। মানুষের অন্তরের মূল্যবোধ বা মনুষ্যত্বকে জাগিয়ে তোলার অনুকূল সমাজব্যবস্থা গড়ে তলতে হবে Class 6 7 8 9 10 SSC HSC 2027
সারাংশ লিখাশুরু
সারাংশ নাম :- জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তা-ই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালি গাছের গোড়ায় জল ঢালে না। সমাজব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরের মূল্যবোধ, তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে।
সারাংশঃ মানুষের প্রকৃত পরিচয় তার মনুষ্যত্ব। মানুষের অন্তরের মূল্যবোধ বা মনুষ্যত্বকে জাগিয়ে তোলার অনুকূল সমাজব্যবস্থা গড়ে তলতে হবে। কেননা মানুষের জীবন সামাজিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url