সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় করা হয় না সারাংশ ২০২৭

সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় করা হয় না সারাংশ  সমস্ত সমাজেই সমাজ প্রদীপের আলোটুকু যাঁহারা জ্বালাইতেছেন, তাঁহারা সংখ্যার হিসাবে নগণ্য। সত্য হিসাবে তাঁহারা সমাজের অগ্রগণ্য।  Class 6 7 8 9 10 SSC HSC 2027

সারাংশ লিখাশুরু


সারাংশ নাম :- সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় করা হয় না সারাংশ

সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় করা হয় না। তাহা ছোট হইলেও বড়। পর্বত প্রমাণ খড়-বিচালি স্ফুলিঙ্গ পরিমাণ আগুনের চেয়ে বড় কিন্তু আসলে বড় নহে। সমস্ত সেজের মধ্যে যেখানে সলিতার সূচ্যগ্র পরিমাণ মুখটিতে আলো জ্বলিতেছে, সেখানেই সমস্ত সেজটার সার্থকতা। তেলের নিম্নভাগে অনেকখানি জল আছে; তাহার পরিমাণ যতই হউক, সেটাকেই আসল জিনিস বলিবার কোনো হেতু নাই। সমস্ত সমাজেই সমাজ প্রদীপের আলোটুকু যাঁহারা জ্বালাইতেছেন, তাঁহারা সংখ্যার হিসাবে নগণ্য। সত্য হিসাবে তাঁহারা সমাজের অগ্রগণ্য। তাঁহারা দগ্ধ হইতেছেন। আপনাকে তাঁহারা নিমেষে নিমেষে ত্যাগই করিতেছেন, তবুও তাঁহাদের শিক্ষা সমাজের সকলের চেয়ে উচ্চ। সমাজে তাঁহারাই সজীব, তাঁহারাই দীপ্যমান।

সারাংশঃ আকার বা পরিমাণের দ্বারা নয়, গুণ বা বৈশিষ্ট্যের মাপকাঠিতেই জিনিসের বিচার করতে হয়। পর্বত প্রমাণ খন্ড-বিচালি অপেক্ষা শক্তিশালী। যাঁরা আলোকিত করছেন।


বাংলা সারাংশ,সারাংশ লিখার নিয়ম ,সারাংশ তালিকা ১ - ৭০টি Sarangso SSC HSC

সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url