সারমর্ম বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত-না নগর রাজধানী ২০২৭
সারমর্ম তালিকা ১ - ৭০টি , বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত-না নগর রাজধানী সারমর্ম বিশাল পৃথিবীর অনেক কিছুই মানুষের অগোচরে থেকে যায়। | Sarmormo Class 6 7 8 9 SSC HSC
সারমর্ম লিখাশুরু
সারমর্ম নাম :- বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত-না নগর রাজধানী
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
দেশে দেশে কত-না নগর রাজধানী --
মানুষের কত কীর্ত,কত নদী সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তবু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতিক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে--
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াইয়া আনি।
জ্ঞানের দীনতা এই আপনার মনে
পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
দেশে দেশে কত-না নগর রাজধানী --
মানুষের কত কীর্ত,কত নদী সিন্ধু মরু,
কত-না অজানা জীব, কত-না অপরিচিত তবু
রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতিক্ষুদ্র তারি এক কোণ।
সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে--
যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াইয়া আনি।
জ্ঞানের দীনতা এই আপনার মনে
পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
সারমর্মঃ বিশাল পৃথিবীর অনেক কিছুই মানুষের অগোচরে থেকে যায়। জানা ও দেখার তৃষ্ণা প্রবল হলেও মহাপৃথিবীর অগণিত কীতি ও কর্মকান্ডের সঙ্গে পরিচিত হওয়া একক মানুষের পক্লে এক দুঃসাধ্য আকাঙ্ক্ষা। তাই ভ্র্রমণবৃত্তান্ত ও গ্রন্থ পাঠের মাধ্যমে মানুষকে পূরণ করে নিতে হবে তার অভিজ্ঞাতার ঘাটতি ও জ্ঞানের দীনতা।
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url