গ্রীষ্মের ছুটি কীভাবে কাটিয়েছ তা জানিয়ে তোমার বন্ধু রিনার নিকট একখানা পত্র লেখ
গ্রীষ্মের ছুটি কীভাবে কাটিয়েছ তা জানিয়ে তোমার বন্ধু রিনার নিকট একখানা পত্র লেখ।
মনে কর,
তোমার নাম [ সবুজ ] এবং তোমার বন্ধু এর নাম [ সাব্বির ]
প্রিয় সাব্বির,
আমার শুভেচ্ছা নিও।
তোমার চিঠি পেয়ে খুশি হয়েছি। গত গ্রীষ্মের ছুটি তুমি খুব আমোদে কাটিয়েছ। তোমার মতো আমিও গ্রীষ্মের ছুটি ভালোমতোই কাটিয়েছি। তবে তোমার মতো কোথাও বেড়াতে গিয়ে নয়। আমি এবারের ছুটিতে আমাদের গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। ইচ্ছা ছিল এই ছুটিটা গাঁয়ের ওই সহজ-সরল মানুষগুলোর সাথে থেকে তাদের কোনো কাজে লাগানো। আমার ইচ্ছা সফল হয়েছে। তুমি তো জান আমাদের দেশে শিক্ষিতের সংখ্যা কত কম। আর এই শিক্ষা-বঞ্চিত থাকার ফলেই গাঁয়ের লোকদের দুঃখ-দারিদ্র্য, অভাব-অনটন লেগেই আছে। আমি গাঁয়ের যুবকদের সংগঠিত করে বড়দের জন্য নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করলাম। সন্ধ্যায় গাঁয়ের বৈঠকখানাগুলো সরগরম হয়ে উঠল। গাঁয়েরই শিক্ষিত ছেলেরা সেখানে গড়ায়। একই সাথে ছিল কিছু আলোচনার ব্যবস্থা, কী করলে মাস্থ্য ভালো থাকে, কৃষিকাজে উন্নতি 'কীভাবে করা যায়, হাঁস-মুরগি-গবাদিপশু পালনের কলাকৌশল ইত্যাদি সম্পর্কে যে যা জানে তাই আলোচনা করা হলো। কদিনের মধ্যেই গ্রামে একটা নতুন চেতনা দেখা গেল। তারা নিজেদের ভালোমন্দ বুঝতে পারল। আমার মনে হয় এরপর তারা নিজেদের পথ নিজেরাই দেখতে পারবে।
ছুটি শেষে আমি ফিরে এসেছি। কিন্তু রেখে এসেছি কিছুটা চেতনা যা গাঁয়ের মানুষের জীবনে আনবে আনন্দ। আজ এখানেই রাখছি। চিঠি লিখো। আর পত্রের উত্তর দিও। ভালো থেকো।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url