বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখার নিয়ম

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম সাব্বির, তোমার ছোট ভাইয়ের নাম অর্ণব। এখন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ছোট ভাইকে একখানা পত্র লেখ।

অথবা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ


পত্র লিখাশুরু
রাজশাহী,নাটোর
তাং ২৩/০৪/২০২৬

স্নেহের অর্ণব,

আমার ভালোবাসা ও স্নেহ নিও।

আশা করি তুমি ভালো আছ। তোমার মাধ্যমে জানতে পারলাম তুমি বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছ। তোমার এ ধরনের কাজের জন্য আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের জীবনে বৃক্ষের অনেক প্রয়োজন রয়েছে। মানুষের জীবনযাপন বৃক্ষের উপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও বৃক্ষের অবদান অসামান্য। বৃক্ষের ফল মানুষের দেহে পুষ্টি যোগায়, ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। এর কাঠ দিয়ে গৃহের আসবাব থেকে শুরু করে জাহাজ, নৌকা, গৃহ ইত্যাদি নির্মাণ করা যায় এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এক কথায় বৃক্ষ মানুষের বিপদের বন্ধু। কিন্তু আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। যে স্বল্প পরিমাণ বৃক্ষ ও বনভূমি আছে তাও মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কেটে ফেলছে। কিন্তু কেউ পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণ করছে না। ফলে প্রকৃতিতে প্রায়ই বিপর্যয় দেখা দিচ্ছে। এমতাবস্থায় বৃক্ষরোপণের প্রয়োজন অনস্বীকার্য। এজন্য সরকারি ও বেসরকারিভাবে পরিচালনা করা হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। আর তুমি এরকম একটি অভিযানে যোগ দিয়ে খুব ভালো করেছ। কারণ আমাদের জীবনে বৃক্ষরোপণের প্রয়োজন অত্যধিক। আমি চাই বৃক্ষরোপণের এ প্রয়োজনীয়তা উপলব্ধি করে তুমি বেশি করে বৃক্ষরোপণ করবে এবং অন্যদেরকে এ ব্যাপারে উৎসাহিত করবে।

পরিশেষে তোমার সুন্দর জীবন কামনা করছি। তুমি সুস্থ থাক, ভালো থাক এই কামনায় শেষ করছি।

ইতি
তোমার বড় ভাই
সাব্বির


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url