আবেদনঃ কিছুদিন পূর্বে তোমার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তা বর্ণনা দিয়ে চিঠি লেখ

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তুমি মুন্নি। কিছুদিন পূর্বে তোমার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তোমার দেখা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট আমিনুলকে একখানা চিঠি লেখ।

পত্র লিখাশুরু
পাবনা
তাং ২৩/০৪/২০২২

প্রিয় আমিনুল,

আমার পক্ষে থেকে রইল প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

প্রথমত জানিয়ে রাখি গত সপ্তাহে পাঠানো তোমার চিঠিটি সময়মতোইিআমি পেয়েছি। কিন্তু স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকার কারণে আমার উত্তর দিতে বিলম্ব হয়েছে। ১৯/০৪/২০২২ ইং তাং থেকে ২২/০৪/২০২২ ইং পর্যন্ত প্রায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানের প্রতি মুহূর্তে তোমাকে মনে পড়েছে।। ১৯ এপ্রিয় মাসের সকাল ৯ টায় স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসকসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। প্রথম দিন সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের সেমিনারের বিষয় ছিল-'একুশ শতকের বাংলা সাহিত্য ও আমাদের ভাবনা'। আলোচনায় অংশগ্রহণ করেন স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকগণ। তাঁদের সকলের জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে একুশ শতকের বাংলা সাহিত্যের বিশিষ্ট রূপ, রীতি, আঙ্গিক, গঠন কাঠামো ও সাহিত্যের ভবিষ্যৎ প্রভৃতি বিষয় প্রকাশিত হয়েছে। বিকাল ৫টা থেকে ছিল লালন সঙ্গীতের আসর। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনসহ বেশ ক'জন খ্যাতিমান শিল্পী। অত্যন্ত সুন্দর, নান্দনিক ও মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন কেটেছে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা। এবারের আবৃত্তিতে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ছাত্র এবং শিক্ষকদের অংশগ্রহণ। আমাদের বাংলা শিক্ষক সুমন স্যারের কণ্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। দ্বিতীয় দিন বিকাল ৫টা থেকে শুরু হয় রবীন্দ্র সঙ্গীতের আসর। গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় আধুনিক গান, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। গানের ক্ষেত্রে মেয়েরা প্রাধান্য বিস্তার করলেও রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ছেলেরাই প্রাধান্য পায়। অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক। এছাড়াও আরও অনেক কবি, সাহিত্যিক, সমাজসেবক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এভাবে চমৎকার প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হলো।

অনুষ্ঠানটি যে মনোমুগ্ধকর ছিল তাতে কোনো সন্দেহ নেই। এ সময় তুমি পাশে থাকলে খুব মজা হতো। তোমার সর্বাঙ্গীণ কুশল কামনা করে আজ এখানেই শেষ করছি।

ইতি
তোমার বন্ধু
মুন্নি


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url