বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধু নিকট একটি পত্র লেখ
মনে কর, তোমার নাম রফিক। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধু রাতুলকে একটি পত্র লেখ।
প্রিয় রাতুল,
আমার পক্ষে থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
আমার প্রাণঢালা নববর্ষের শুভেচ্ছা রাখিও। আশা করি ভালো আছ। আমিও কুশলেই আছি। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাঙালি তথা বাংলাদেশের মানুষের এক ঐতিহ্য লালিত দিন। নববর্ষের নবোদিত সূর্যের মতোই তোমার জীবন আলোকিত হয়ে উঠুক, এই শুভদিনে এটাই আমার প্রার্থনা। পুরনো বছরের গ্লানি, জরা আর ব্যর্থতা নববর্ষের নবদিগন্তে হারিয়ে যাক, ফুটে উঠুক সাফল্যের সোনালি সকাল, তোমার-আমার, সমাজের সকলের জীবনে। আজকের এই মহিমান্বিত দিনে প্রাণভরে বলতে চাই- পুরাতন আজ যাক চলে, যাক অতীতে মিশে, নতুন দিনের সূর্য উঠুক জীবনে হেসে। সবার জীবনে আসুক এবার খুশির দিন, অরুণ আলোয় ফুটুক মনে স্বপ্ন রঙিন। সময়ের আবর্তনে বছর যায়, বছর ঘুরে আসে। এ বছরটি শুধুই সময়ের পরিক্রমা হোক আমি তা চাই না। আমি চাই এ বছরটি আমাদের গোটা জাতীয় জীবনেই সাফল্যের মাইলফলক হয়ে থাক। নতুন সম্ভাবনায় জাতি উঠুক হেসে। আশা করি, তুমিও আমার সাথে আজ সুর মিলিয়ে একথাই বলবে। তোমার বাবা-মাকে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক শ্রদ্ধা জানাবে। ছোট্টমনি রুবিকে নববর্ষের টুসটুসে আদর দিও।
আজ এ পর্যন্তই। শুভ নববর্ষ।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url