ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা ব্যাখ্যা করে তোমার বন্ধু জুবায়েরকে একটি পত্র লেখ।
মনে কর, তোমার নাম আসলাম। ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা ব্যাখ্যা করে তোমার বন্ধু জুবায়েরকে একটি পত্র লেখ।
প্রিয় জুবায়ের,
আমার প্রীতি ও শুভেচ্ছা নিও।
আশা করি পরম করুণাময়ের কৃপায় সুখ-সুন্দর আছ। আমিও ভালো আছি। আমাদের বাড়ির সবাই ভালো আছে। পর কথা, তোমার গত পত্রে জানতে পেরেছি তোমার সস্কুল থেকে একটি শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়েছিল কিন্তু তুমি যাও নি। তুমি উল্লেখ করেছ, তোমার সদলবলে বেড়ানোটা খুব ভালো লাগে না। আমার মনে হয়, তুমি ভ্রান্তির মধ্যে আছো। শিক্ষামূলক ভ্রমণে না যাওয়াটা তোমার আত্মকেন্দ্রিক মানসিকতা ছাড়া আর কিছুই নয়। ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা অনেক। এটি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। যদিও আমাদের দেশে এটির চর্চা তেমন নেই। কিন্তু উন্নত বিশ্বে এটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। আসলে শ্রেণিকক্ষে এবং বই পড়ে আমাদের কিছু পুঁথিগত বিদ্যাই অর্জিত হয় মাত্র। প্রত্যক্ষ জ্ঞান ছাড়া পুঁথিগত বিদ্যা অসম্পূর্ণ এবং খণ্ডিত। শিক্ষামূলক ভ্রমণ আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বাড়ায়, মনের অগৎকে সমৃদ্ধ ও জ্ঞানের জগৎকে পূর্ণতা দান করে। আমাদের মন থেকে ক্লান্তি ও একঘেয়ে ভাব দূর করে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকের মাঝে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্কের সেতুবন্ধ তৈরি করে দিতে শিক্ষামূলক সফর ভূমিকা রাখে। যাপিত জীবন ও ফুটিনবন্ধতার আবর্ত থেকে মুক্তি পেতে আমাদের সদলবলে কোথাও বেরিয়ে পড়া উচিত। জীবনকে আনন্দহীন রাখার কোনো অর্থই নেই। এবার তো গেল। আবার সুযোগ এলে তুমি আর শিক্ষাসফরে যাবার ব্যাপারে অনীহা প্রদর্শন করবে না, এটাই আমার অনুরোধ। আমার স্কুলের শিক্ষাসফর কয়েকদিন পরেই।
এ সফরের অভিজ্ঞতা জানিয়ে তোমাকে লিখব। সে পর্যন্ত রাখছি।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url