বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধু নিকট একখানা আবেদন পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম সাব্বির। বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধু শিমুলের নিকট একখানা পত্র লেখ।

পত্র লিখাশুরু
গাজীপুর
তাং ৩০/০৬/২০২৬

প্রিয় সাব্বির,

পত্রের প্রথমে শুভেচ্ছা রইল।

আশা করি ভালো আছ। তুমি শুনে খুশি হবে, এ মাসের প্রথম সপ্তাহে আমরা বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছি। শাল, সেগুন, শিশু, জাবুল এবং কৃষ্ণচূড়া এই পাঁচ রকমের গাছ আমরা রোপণ করেছি। তুমি তো জান, এ মাসের প্রথম তারিখ থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ করলাম। আজ বিশ্বপরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে। একটি দেশের মোট ভূখণ্ডের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক। কারণ গাছ নানাভাবে দেশের উপকার করে থাকে। আসবাবপত্র তৈরি ও গৃহনির্মাণের জন্য আমাদের প্রতিবছর বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রয়োজনীয় কাঠ আমদানি করতে হয়। বর্তমানে আমাদের দেশের বন কমে গেছে। বন কমে যাওয়ার পেছনে রয়েছে নানা কারণ। মানুষ বেড়েছে অনেক, বন কেটে তারা বসতবাড়ি গড়েছে, আবাদি জমি তৈরি করেছে। গাছ আমাদের জীবনে সেবা ও আদর্শের প্রতীক। গাছ আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান। সুতরাং, দেশে বন সৃষ্টি ও অধিক বৃক্ষরোপণের বিকল্প নেই। কাজেই বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে যদি আমরা প্রয়োজনীয় কাঠ ও ফল উৎপাদনে দেশবাসীকে উদ্বুদ্ধ করে তুলতে পারি তবে এদিক দিয়েও নিজেরা ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারব।

আজ এখানেই শেষ করছি। বৃক্ষরোপণ সপ্তাহে তোমরা কি করবে জানিয়ে চিঠি লেখ।

ইতি
তোমার বন্ধু
শিমুল


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url