তোমার জেএসসি/এসএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে একটি আবেদন পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম কামরুল। তোমার জেএসসি/এসএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে একটি পত্র লেখ।

পত্র লিখাশুরু
রাজশাহী
তাং ৩০/০৬/২০২৬

পরম শ্রদ্ধেয় আব্বা,

আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় আল্লাহতায়ালার অসীম অনুগ্রহে মঞ্চালমতোই আছেন। আমিও আপনাদের দোয়ায় কশলেই আছি।

আপনাকে জানাতে চাই যে, গতকাল আমার জেএসসি/এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমি 'এ' গ্রেডে উত্তীর্ণ হয়েছি। সব বিষয়ে আমি ক্লাসের সর্বোচ্চ নম্বর পেয়েছি, কিন্তু সামাজিক বিজ্ঞানে প্রত্যাশিত নম্বরের চেয়ে দশ নম্বর কম পেয়েছি। আপনি তো জানেন, সামাজিক বিজ্ঞান পরীক্ষার আগের দুদিন আমার প্রচন্ড জ্বর ছিল। পরীক্ষার দিন কোনোমতে হলে গিয়েছিলাম। ওষুধ খেয়েও প্রচন্ড মাথাব্যথা থেকে রেহাই পাইনি। ফলে আমি সম্পূর্ণ উত্তর না দিয়েই প্রায় আধা ঘণ্টা আগে হল ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। আমার শিক্ষকবৃন্দও বিষয়টি অবহিত আছেন, তাই ফল প্রকাশের পর তাঁরা আমাকে সান্ত্বনা দিয়েছেন। তবে খুশির কথা এই যে, এবার গণিতে আমি পূর্ণ ১০০ নম্বর পেয়েছি এবং ইংরেজিতেও ভালো করেছি। সামাজিক বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ে সাময়িক পরীক্ষার নম্বরের চেয়ে নম্বর বেড়েছে। আপনার জ্ঞাতার্থে সাময়িক ও জেএসসি পরীক্ষার নম্বরপত্রের একটি অনুলিপি পাঠালাম।

আব্বা, প্রথম হতে পারি নি বলে কি মন খারাপ করেছেন? আমি কথা দিচ্ছি, আগামী পরীক্ষায় আমি আমার হারানো প্রথম স্থানটি পুনরুদ্ধার করতে সক্ষম হবো ইনশাল্লাহ্। আপনি আমার জন্য শুধু দোয়া করবেন। আজ আর বেশি কিছু লিখছি না। বাড়ির সবাইকে সালাম ও স্নেহাশিস দেবেন।

ইতি
তোমার ছেলে
কামরুল


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url