পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য ছোট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম হায়দার। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ এই মর্মে তোমার ছোট ভাই মৃদুলের কাছে একটি পত্র লেখ।

অথবা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য ছোট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র লেখ।

পত্র লিখাশুরু
রাজশাহী
তাং ৩০/০৫/২০২৬

স্নেহের মৃদুল,

আমার অসংখ্য শুভাশিস রইল। আশা করি খোদার রহমতে সুহালেই দিনাতিপাত করছ। আমরাও বাড়িতে সকলেই সুস্থ আছি।

তোমার বার্ষিক পরীক্ষা সমাগত। আশা করি প্রত্যাশামতো প্রস্তুতি গ্রহণে কোনো ত্রুটি হয় নি। সেই সাথে এই প্রত্যাশাও করি যে, ইতিপূর্বে যেরূপ কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে আমাদের গর্বিত করেছ, এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা তোমার সেরূপ ফলাফলের জন্য দোয়া করি। আজকের পত্রে একটি বিষয় নিয়ে তোমার বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। তুমি তো জান, পরীক্ষায় নকলবাজি একটি সাধারণ ঘটনা। তোমার অনেক বন্ধুবান্ধবও পরীক্ষার বৈতরণী সহজে পার হতে নকলের আশ্রয় নিতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস, তুমি অন্তত এ ধরনের কোনো বিষয়ে জড়িয়ে পড়বে না। পরীক্ষায় যারা নকল বা অসাধু উপায় অবলম্বন করে তারা নিজ হাতে নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করে। নকল করে পাস করা গেলেও বাস্তব জীবনে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শেকড়শূন্য গাছের মতো হুমড়ি খেয়ে পড়তে হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেয়ে আত্মপ্রবঞ্চনা আর নেই। এ তো গেল ব্যক্তিগত জীবনে নকলের কুফল। জাতীয় জীবনেও এর ভয়ঙ্কর ফলাফল অনিবার্য। পরীক্ষায় দুর্নীতি শিক্ষাব্যবস্থার মূলে কুঠারাঘাত করছে এবং জাতির নৈতিক ভিতকে দুর্বল করে দিয়েছে। পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পাওয়া মানুষের কাছে এমন কোনো অপরাধ নেই যা করা অসম্ভব। আজকের দিনে যে যথেচ্ছ সামাজিক দুর্নীতি ও মূল্যবোধের অবক্ষয় তার পেছনে পরীক্ষায় দুর্নীতি অনেকাংশে ইন্ধনের কাজ করছে।

কাজেই, তুমি কখনোই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না। অতএব, নিজের ভবিষ্যৎ ও পরিবারের মুখের দিকে তাকিয়ে এবং জাতির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কঠোর অনুশীলন চালিয়ে যাও। মনে রাখবে ছাত্রকালে অধ্যয়নই হলো তপস্যা। আজ এ পর্যন্তই, যাস্থ্যের প্রতি নজর দিও। লম্বা ছুটি পেলে বাড়ি এসো।

ইতি
তোমার ছেলে
কামরুল


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url