F তোমার বিদ্যালয় জীবনের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ। - Kounik Barta | Everything Learn & Enjoy

তোমার বিদ্যালয় জীবনের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম শামীম। একজন জেএসসি পরীক্ষার্থী হিসেবে বিদ্যালয় থেকে বিদায় নেয়ার প্রাক্কালে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।

অথবা, তোমার বিদ্যালয় জীবনের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।

পত্র লিখাশুরু
যশোর
তাং ২০/০১১/২০২৫

প্রিয় জামাল,

প্রীতি ও শুভেচ্ছা নিও।

বেশ কিছুদিন ধরে তোমার কোনো সংবাদ জানি না। গত ১৫ নভেম্বর আমাদের স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিগত আট বছরের স্মৃতি-বিজড়িত আমার স্কুলকে আমি যে কত ভালোবাসি তা ঐদিন বুঝতে পারলাম। আনুষ্ঠানিক বিদায়ের দিনটিতে আমার মানসিক অবস্থার কথা ভাষায় প্রকাশ করতে পারব না। বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অগণিত ছাত্রছাত্রী, পরিবেশ এবং জেএসসি বাংলা ব্যাকরণ ও নির্মিতির মতো পাঠক্রমের সাথে আমার যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা হারানোর এক অব্যক্ত ব্যথায় আমার হৃদয় ভারাক্রান্ত হতে লাগল। এক ভাবগম্ভীর অনুষ্ঠানে আমাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হলো। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমাকে কিছু বলার জন্য ডাকা হলে কম্পিত হৃদয়ে আমি উঠে দাঁড়ালাম। অনেক কিছু বলতে চাইলেও সবই না-বলা থেকে গেল। সবার কাছে ক্ষমা প্রার্থনা করে বিদায় চাইতেই আমার গণ্ডদেশ বেয়ে নেমে এল শ্রাবণের ধারা। আমি মঞ্চ থেকে নেমে এলাম। আমি দেখলাম প্রতিটি ছাত্র ও শ্রদ্ধেয় শিক্ষক বিয়োগ-ব্যথায় মুহ্যমান। সবার চোখ ছলছল।

পরিশেষে, পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের অমূল্য উপদেশ ও সান্ত্বনায় অসীম ধৈর্যে বুক বাঁধলাম। ভাবলাম এই বিদায় তো চিরবিদায় নয়। এই বিদায় জীবনের বৃহত্তর ক্ষেত্রে পদার্পণের স্বর্ণ সোপান মাত্র। তা সত্ত্বেও প্রতি মুহূর্তে আমার হৃদয়ে ব্যথা অনুভব করছিলাম। তারপর একসময় সবার কাছ থেকে দোয়া কামনা করে বিদায় নিলাম।

আমরা সবাই ভালো। তোমার বাড়ির সবাইকে শ্রেণিমতো আমার সালাম, প্রীতি ও শুভাশিস জানাবে এবং আমার জন্য সবাইকে দোয়া করতে বলবে।

ইতি
তোমার বন্ধু
শামীম


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url

তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যাংকিং

নোটিশ