বাংলাদেশের জাতীয় পতাকার পরিচয় দিয়ে তোমার বিদেশি বন্ধুকে একটি আবেদন পত্র লেখ
মনে কর, তোমার নাম মাসুদ রানা। বাংলাদেশের জাতীয় পতাকার পরিচয় দিয়ে তোমার বিদেশি বন্ধু জামালকে একটি পত্র লেখ।
প্রিয় জামাল,
প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। এখন তোমাকে আমাদের জাতীয় পতাকার পরিচয় সম্পর্কে দু'একটি কথা বলি। আমাদের জাতীয় পতাকার একটি গৌরবময় ইতিহাস রয়েছে। একাত্তরের মুক্তিসংগ্রামের পূর্বে যখন দুর্বার গণআন্দোলন চলছিল তখনই আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি হয়। এর নকশায় তিনটি রঙ ছিল। সবুজ জমিনের উপর একটি লাল বৃত্ত, সেই বৃত্তের মধ্যে আঁকা সোনালি রংয়ের বাংলাদেশের মানচিত্র। একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক এক বিরাট জনসভায় প্রথম এই পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন পরবর্তীতে বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামের সঠিক নির্দেশনা দিয়েছিল। তারপর বাংলাদেশের সর্বত্র এই পতাকা উত্তোলন করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরও কিছুদিন এই পতাকা প্রচলিত ছিল। পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই পতাকার সামান্য পরিবর্তন করে একটি নতুন নকশা তৈরি করেন। পতাকাটি আয়তাকার এবং দুটি রঙে রঞ্জিত। এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ৫: ৩। এই অনুপাত ঠিক রেখে ছোট-বড় বিভিন্ন আকারে পতাকা তৈরি করা হয়। পতাকার মাঝখানের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। পতাকার সবুজ অংশটি তারুণ্য, সজীবতা ও আনন্দের প্রতীক। সবুজ আমাদের গ্রামবাংলার সবুজ ঐতিহ্য। সবুজ আমাদের বাংলাদেশ। এই সবুজ বাংলাদেশের সবুজ-শ্যামলিমার প্রতীক। সবুজের বুকে লাল বৃত্তটি একটি উদীয়মান সূর্য। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তারই এক বিমূর্ত প্রতীক এ লাল বৃত্তটি। এভাবে আমাদের জাতীয় পতাকার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো।
পরিশেষে, পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের অমূল্য উপদেশ ও সান্ত্বনায় অসীম ধৈর্যে বুক বাঁধলাম। ভাবলাম এ বিদায় তো চিরবিদায় নয়। এ বিদায় জীবনের বৃহত্তর ক্ষেত্রে পদার্পণের স্বর্ণ সোপান মাত্র। তা সত্ত্বেও প্রতি মুহূর্তে আমার হৃদয়ে ব্যথা অনুভব করছিলাম। তারপর এক সময় সবার কাছ থেকে দোয়া কামনা করে বিদায় নিলাম। আজ আর নয়। আমরা সবাই ভালো।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url