সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে নিজস্ব মতামত জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা আবেদন পত্র রচনা কর।
মনে কর, তোমার নাম সাব্বির। সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে নিজস্ব মতামত জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র রচনা কর।
অথবা, অতিসম্প্রতি পঠিত একটি বই সম্পর্কে নিজস্ব মতামত জানিয়ে তোমার বন্ধু বশিরের নিকট একখানা আবেদন পত্র লেখ।
প্রিয় বশির,
প্রাণঢালা শুভেচ্ছা নিও। আশা করি পরম করুণাময়ের অপার অনুগ্রহে ভালো আছ। আমিও মোটামুটি ভালো আছি।
তোমার সুন্দর চিঠিখানা পেয়েছি। উত্তর দিতে দু'দিন দেরি হলো বলে দুঃখিত। আসলে এ দু'দিন আমি ডুবেছিলাম একটি মজার উপন্যাসে। উপন্যাসটি এত সুন্দর যে, তা শেষ না করে উঠতে পারছিলাম না। তুমি জানতে চেয়েছ, আমি এ অবসরে কী করছি? তুমি তো জানোই বই পড়া আমার নেশা। এ নেশা যার থাকে, তার জন্য সময় কাটানো কোনো সমস্যা নয়। তুমিও বই পড়ে আমার মতো নির্মল আনন্দ পেতে পার। আজ যে উপন্যাসটা মন্ত্রমুগ্ধের মতো পড়ে শেষ করলাম তার নাম 'প্রেম নেই'। এ বইটি তোমাকে পড়তে অনুরোধ জানাব। সাধারণত আমরা ভারতীয় বাঙালি সাহিত্যিকদের লেখায় মুসলমানদের সম্পর্ক খুব ইতিবাচক কোনো কিছু পাই না। কিন্তু জানো, আমার সদ্য সমাপ্ত উপন্যাস "প্রেম নেই"-তে লেখক গৌরকিশোর ঘোষ অসীম দরদ দিয়ে বাঙালি মুসলমানদের সমাজ ও জীবনের দ্বান্দ্বিক বিকাশ সম্পর্কে নিখুঁত চিত্র এঁকেছেন। কোনো হিন্দু লেখকের হাতে মুসলমানদের জীবন সম্পর্কে এমন দরদপূর্ণ উপস্থাপনা দেখে আমি শুধু মুগ্ধই নই, বিস্মিতও।
বিষয়গুণেই শুধু নয়, কাহিনী, ভাষা ও শিল্পগুণেও উপন্যাসটি আমার পড়া শ্রেষ্ঠ বইয়ের মধ্যে অন্যতম। তুমিও পড়ে দেখতে পার। ভালো লাগবে। আজ আর নয়। সময় পেলে আমাদের এদিকে এসো।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url