সমুদ্র সৈকতে সূর্যাস্তের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট আবেদন পত্র লেখ।
মনে কর, তোমার নাম বশির কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধু সাব্বিরকে একটি চিঠি লেখ।
অথবা, সমুদ্র সৈকতে সূর্যাস্তের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখ।
প্রিয় বশির,
আমার প্রাণঢালা শুভেচ্ছা নিও। আশা করি সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো আছো। তুমি শুনে খুশি হবে যে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা বিদ্যালয় থেকে কক্সবাজার গিয়েছিলাম সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য দেখতে। আমাদের সাথে দুজন স্যার গিয়েছিলেন। আমরা রাত ৮টায় রওনা হয়ে খুব ভোরে সেখানে গিয়ে পৌছাই। সকলেই সকালের নাস্তা খেয়ে বিশ্রাম নিলাম। তারপর বিকেল বেলা থেকে আমাদের শুরু হলো ভ্রমণ। হাজারো মানুষের আনন্দ উল্লাসে পরিপূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। অসংখ্য পর্যটকদের ভিড় থাকে সর্বদা। যখন বিকেলে সূর্যাস্তের সময় হলো তখন সকলেই একত্র হলাম। আমরা সকলেই সন্ধ্যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করেছি। আমরা সকলে সকাল-বিকালে দারুণ আনন্দ ফুর্তিতে সময় কাটিয়েছি। প্রতিদিন দুপুরে সমুদ্রে গোসল করেছি। অনেক মজা করেছি। আমরা সেখানে চারদিন ছিলাম। তবে সেখানে সন্ধ্যার সূর্যাস্তের দৃশ্যটা সবচেয়ে বেশি স্মরণীয়। ঐ সময় যে সৌন্দর্য প্রকৃতি ধারণ করে তা অত্যন্ত সুন্দর এবং মনোরম। আজ আর নয়। তোমাকে ধন্যবাদ।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url