ডেঙ্গুজ্বর প্রতিরোধকল্পে বিদ্যালয়ে অতিসম্প্রতি কর্মসূচি নেয়া হয়েছে তা প্রবাসী বন্ধুকে বর্ণনা দিয়ে একটি চিঠি লেখ

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম বশির ডেঙ্গুজ্বর প্রতিরোধকল্পে তোমাদের বিদ্যালয়ে অতিসম্প্রতি যে কর্মসূচি হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু মাসুদকে একটি চিঠি লেখ।

পত্র লিখাশুরু
সিলেট
তাং ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রিয় বশির,

আমার শুভ কামনা জেনো। আশা করি সুদূর প্রবাসে পরিবারের সকলকে নিয়ে মঙ্গালমতোই আছ।

শশ্মমরাং। আল্লাহর রহমতে কুশলে আছি। পর সংবাদ, তুমি বার্তা সংস্থা ও সংবাদপত্রে পরিবেশিত খবর থেকে বোধ হয় ইতোমধ্যে অবহিত হতে পেরেছ যে, বাংলাদেশে সম্প্রতি ডেঙ্গুজ্বরের প্রকোপ দেখা দিয়েছে। আসলেই গোটা দেশ এখন ডেঙ্গুভীতিতে আক্রান্ত। বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ। এডিস নামক এক ধরনের ভয়ঙ্কর মশা ডেঙ্গু জীবাণু ছড়ায়। এ রোগের তেমন কোনো কার্যকর চিকিৎসা নেই। তাই এডিস মশা নিধনের মাধ্যমে রোগ প্রতিরোধই একমাত্র উপায়। তুমি জেনে খুশি হবে যে, সম্প্রতি আমাদের স্কুলের উদ্যোগে ডেঙ্গুত্ত্বার প্রতিরোধকল্পে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমরা পৌর কর্তৃপক্ষের সহায়তায় এডিস মশা নিধন ও গণসচেতনতা সৃষ্টির কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সেদিন আমরা এলাকার বাড়িতে গিয়ে ময়লা-আবর্জনা ও স্যাঁতসেঁতে জায়গা পরিষ্কার করেছি। জনগণকে বাড়িঘর পরিষ্কার রাখার গুরুত্ব ও উপায় সম্পর্কে সচেতন করেছি। আবাসিক এলাকার নালা-নর্দমা ও জলাশয়গুলো নিজেরা পরিষ্কার করে স্থানগুলোতে মশক নিধন ওষুধ ছিটিয়েছি। পৌর কর্তৃপক্ষ আমাদের সাথে একজন ডাক্তারও দিয়েছিলেন। তিনি জনগণকে ডেঙ্গুজ্বরের লক্ষণ ও রোগ ধরা পড়লে করণীয় বিষয় সম্পর্কে অবহিত করেন। স্থানীয় লোকজন আমাদের এ উদ্যোগকে বাহবা দিয়েছে।

আজ আর বিশেষ কিছু লিখছি না। তোমার প্রবাস জীবনের অভিজ্ঞতা লিখে জানালে খুশি হব।

ইতি
তোমার বন্ধু
মাসুদ


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url