F তোমার বন্ধু দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন তার আরোগ্য কামনা করে একটি আবেদন পত্র লেখ। - Kounik Barta | Everything Learn & Enjoy

তোমার বন্ধু দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন তার আরোগ্য কামনা করে একটি আবেদন পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম সাব্বির। তোমার বন্ধু বশির দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন তার আরোগ্য কামনা করে একটি পত্র লেখ।

পত্র লিখাশুরু
সশেরে বাংলা নগর, ঢাকা
তাং ১৪ ডিসেম্বর, ২০২৪

প্রিয় বশির,

প্রীতি ও শুভেচ্ছা নিও। এইমাত্র তোমার পত্র পেলাম।

পত্রে জানতে পারলাম যে, দীর্ঘদিন ধরে তুমি অসুস্থ আছো। এই সংবাদ আমাকে অত্যন্ত মর্মাহত ও শোকাহত করেছে। তুমি যে এভাবে রোগে আক্রান্ত থাকবে তা ভাবতেও পারি না। এই মাসখানেক আগে তোমাকে সুখ ও উৎফুল্ল দেখে যারপরনাই আনন্দিত হয়েছিলাম। যা হোক, রোগ-শোক বিধাতার পরীক্ষাস্বরূপ। তিনি মানুষকেই রোগ দেন আবার আরোগ্য করে তোলেন। তুমি চিন্তা করো না। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তবুও বলব শক্ত হও। তুমিতো জানো খোদার অলঙ্ঘিত বিধান কখনো লঙ্ঘিত হয় না। তাছাড়া আমরা ক্ষুদ্র মানুষ। তার লীলাখেলা বুঝবার সামর্থ্য আমাদের কারোর নেই। কিন্তু দৃঢ় মনোবল ও অসীম ধৈর্য সহকারে এ আঘাত সহ্য করা ছাড়া তোমার তো উপায় নেই। তাছাড়া তোমার ছোট ভাইবোনদের মুখের দিকে তাকিয়ে হলেও তোমাকে ধৈর্যধারণ করতে হবে। আমি কায়মনোবাক্যে পরম আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে শীঘ্র সুস্থ করে তোলেন। পাশাপাশি ভালো ডাক্তার দেখাও। ডাক্তারের পরামর্শ মেনে চল। দেখবে তুমি সুস্থ হয়ে গেছ এবং আগের মতো চলাফেরা করতে পারছো।

পরিশেষে সকলের মজাল কামনা করছি এবং সবাই যেন ধৈর্যধারণ করার শক্তি পান এই কামনাই করছি।

ইতি
তোমার বন্ধু
সাব্বির


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url

তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যাংকিং

নোটিশ