গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তোমার ভূমিকা বর্ণনা দিয়ে বন্ধুর নিকট চিঠি পত্র লেখ

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম রুবেল। তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তুমি যে ভূমিকা পালন করেছ তার বর্ণনা দিয়ে বন্ধু সুমনকে একটি পত্র লেখ।

পত্র লিখাশুরু
নাটোর
তাং ২৫ আগস্ট ২০২৫

প্রিয় সুমন,

প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাকে জানাতে চাই।

'নিরক্ষরতার অভিশাপ' সম্পর্কে তোমার তো ভালো ধারণা আছে বলে আমি জানি। সেই নিরক্ষরতার অভিশাপ থেকে আমার প্রিয় গ্রামকে মুক্ত করার জন্য বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম। এ কারণেই তোমাকে চিঠি লিখতে দেরি হলো। আশা করি আমার কাজটি সম্পর্কে জানলে তুমি খুব খুশি হবে এবং নিজেও অনুপ্রাণিত হবে। আমার প্রিয় গ্রামটি নিরক্ষরতার অভিশাপে অন্ধকারাচ্ছন্ন। এ ব্যাপারটি কোনোক্রমেই সহ্য করতে পারছিলাম না। তাই সমমনা কয়েকজন বন্ধু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, যেকোনোভাবেই হোক গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করব। এজন্য গ্রামের মুরুব্বীদের সাথে প্রথমে কথা বলি। তারা আমাদের উদ্দেশ্যের কথা শুনে খুব খুশি হলেন এবং পরামর্শ দিলেন। তাদের পরামর্শ অনুযায়ী গ্রামের প্রতিটি ঘরে গিয়ে পরিবারের নিরক্ষর সদস্যদের অক্ষরজ্ঞান সম্পর্কে সচেতন করি। পড়ালেখার ব্যাপারে আর্থিক সহায়তা দেই। জীবনে সুখের জন্য শিক্ষিত হতে হবে এ ব্যাপারে ঘরে বসে না থেকে স্কুলে আসার জন্য বলি। তাদের ছেলেমেয়েদের ছয় বছর বয়স হলেই স্কুলে পাঠানোর পরামর্শ দেই। এজন্য ইউ.পি চেয়ারম্যানের বাড়ির উঠোনে একটি নৈশ বিদ্যালয় সথাপন করেছি। আমরা সবাই সেখানে শিক্ষকের ভূমিকা পালন করি। যখন গ্রামের নিরক্ষর পুরুষ, ছেলে, বউঝিরা পড়ালেখা করতে এ নৈশ বিদ্যালয়ে আসে সে এক দারুণ দৃশ্যের অবতারণা হয়। আমরাও আনন্দে উদ্বেলিত হই। আমরা প্রত্যেকেই আমাদের কাজ ভাগ করে নিয়েছি। প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে নিরক্ষরতামুক্ত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি।

আবেদনপত্র লিখন তুমি নিজে দেখলে বুঝতে পারতে আমরা কি উদ্যমহীনভাবেই না কাজ করেছি। আমাদের এখানে বেড়াতে এস এবং দেখে যেও। আজ আর নয়। উত্তর দিও।

ইতি
তোমার বন্ধু
রুবেল


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url