জেএসসি পরীক্ষার পর অবসরটুকু কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে আবেদন পত্র লেখ

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর তুমি আলম, গতকাল তোমার জেএসসি পরীক্ষা শেষ হয়েছে। এখন জেএসসি পরীক্ষার পর অবসরটুকু কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ।

অথবা, জেএসসি পরীক্ষার পর ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত অবসরের দিনগুলোতে দেশের নিরক্ষরতা দূরীকরণে তুমি কী করতে চাও, তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।

পত্র লিখাশুরু
চাঁপাইনবাবগঞ্জ
তাং ১৫ আগস্ট ২০২৪

প্রিয় আলম,

আন্তরিক শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ। গত চিঠিতে জানতে চেয়েছিলে জেএসসি পরীক্ষার পর আমি কীভাবে সময় কাটাব।

আমার পরীক্ষা আল্লাহর রহমতে খুব ডালো হয়েছে। পরীক্ষার ফল বের হতে অন্তত দুই মাস সময় লাগবে। এ দীর্ঘ ছুটি আমি অযথা নষ্ট করতে চাই না। তুমি তো জান, নিরক্ষরতা আমাদের দেশের সবচেয়ে মারাত্মক সমস্যা। নিরক্ষরতার অভিশাপে এদেশের জনগণ উন্নত চাষাবাদসহ পরিবার পরিকল্পনার ব্যাপারে সচেতন হতে পারছে না। বিশেষ করে আমাদের গ্রামের অধিকাংশ লোকই অশিক্ষিত ও কৃষক। ফলে তাদের সার্বিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, নিম্ন মাধ্যমিক পরীক্ষার পরবর্তী অবসর সময় অযথা অপচয় না করে আমার গ্রামের গরিব নিরক্ষর কৃষকদের অক্ষরজ্ঞান দানের পাশাপাশি আধুনিক কৃষি সম্পর্কে সম্যক জ্ঞানদান করব। গ্রামে একটি নৈশ বিদ্যালয় খুলে সমবয়সি কয়েকজন বন্ধুর সহায়তায় এ মহৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রচেষ্টা চালাব। এ পরিকল্পনার প্রতি আমার আব্বা, বড় ভাই এবং গ্রামের হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন। আশা করছি, দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য হলেও অবদান রাখবে। অপরদিকে অবকাশ জীবনের অনাবিল আনন্দ গঠনমূলক কাজের ব্যস্ততায় মুখরিত ও অর্থবহ হয়ে উঠবে।

আশা করি, তুমিও আমার সাথে একমত। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম এবং ছোটদেরকে স্নেহ ও শুভাশিস দিও। তোমার উত্তরের প্রত্যাশায় রইলাম।

ইতি
তোমার বন্ধু
সাব্বির


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url