F জেএসসি পরীক্ষা পাসের পর তুমি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে চাও এর পক্ষে যুক্তি দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখ - Kounik Barta | Everything Learn & Enjoy

জেএসসি পরীক্ষা পাসের পর তুমি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে চাও এর পক্ষে যুক্তি দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখ

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম শফিকুল ইসলাম। জেএসসি পরীক্ষা পাসের পর তুমি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে চাও। তোমার এ ইচ্ছার পক্ষে যুক্তি দেখিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ।

পত্র লিখাশুরু
রাজশাহী
তাং ২৫ আগস্ট ২০২৫

প্রিয় শফিকুল ইসলাম,

শুভেচ্ছা নিও। আশা করি বাবা-মা, ভাইবোন ও বন্ধুবান্ধবদের নিয়ে ভালো আছ।

গতকাল তোমার চিঠি পেলাম। চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। চিঠিতে জানতে চেয়েছ আমার জেএসসি পরীক্ষা কেমন হয়েছে আর পরীক্ষা পাসের পর আমি কী করব। আমার জেএসসি পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা পাসের পর আমি বৃত্তিমূলক শিক্ষাগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তুমি হয়ত ভাবছ সাধারণ পড়াশোনা ছেড়ে কেন বৃত্তিমূলক শিক্ষাগ্রহণে আগ্রহী হলাম। বিষয়টি তোমাকে খুলেই বলছি। তুমি তো আমাদের পরিবারের আর্থিক অবস্থার কথা ভালো করেই জান। আকার সামান্য বেতনের চাকরি দিয়ে সাত ভাইবোনের সংসার খুব কষ্টে চলছে। আমি ভাইবোনের মধ্যে সবার বড় বলে পরিবারের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে। আমাদের দেশে সাধারণ পড়াশোনা খুবই ব্যয়বহুল। বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন সাধারণ পড়ালেখা বাস্তবজীবনে কতটা কাজে লাগে তা তুমি নিজেও ভালো জান। তাছাড়া শিক্ষাঙ্গনগুলোতে পড়ালেখার পরিবেশ নেই, সেশনজট অপচয় করে শিক্ষার্থীদের সময়, সর্বোপরি সাধারণ পড়ালেখা শেষে বেকারত্বের অভিশাপে ভুগতে হয়। অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষা হলো হাতেকলমে শিক্ষা। যেমন- রেডিও, টেলিভিশন, কম্পিউটার মেরামত: দর্জির কাজ, সাবান, মোমবাতি তৈরির কাজ, বেতের কাজ প্রভৃতি। এসব তৈরি বা মেরামতের শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব হয় না। বৃত্তিমূলক শিক্ষাগ্রহণে সেশনজটের কোনো ঝামেলা নেই। এ শিক্ষা শেষে সরাসরি কাজে যোগদান করা যায় বলে মন হতাশায় জর্জরিত হয় না। ফলে পরিবারের আর্থিক সমস্যার সমাধান সহজতর হয়। সেজন্য আমি দর্জিকে বৃত্তিমূলক পেশা হিসেবে বেছে নিয়েছি। আর দর্জির কাজ শিখতে স্থানীয় দর্জি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছি।

আমার এ বক্তব্যে নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন আমি পরীক্ষা পাসের পর বৃত্তিমূলক শিক্ষাগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। তোমার মতামত জানিয়ে চিঠি লেখ। ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
রুবেল


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url

তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যাংকিং

নোটিশ