একটি অগ্নিকান্ডের ও জীবনের স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট চিঠি পত্র লেখ।
মনে কর, তোমার নাম সজীব। তোমরা কয়েকজন মিলে রাস্তা দিয়ে হাটার সময় একটি অগ্নিকান্ড দেখলে। এখন, একটি প্রত্যক্ষ এ দুর্ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ।
অথবা, একটি অগ্নিকান্ডের বর্ণনা দিয়ে তোমার কোনো বন্ধুর নিকট পত্র লেখ।
অথবা, তোমার জীবনের স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখ।
প্রিয় শফিকুল ইসলাম,
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। বহুদিন থেকে তোমার সংবাদ জানি না। আশা করি ভালো আছ।
তুমি হয়ত জান না যে, আমি বর্তমানে অসুস্থ ও শয্যাশায়ী। এক অগ্নিকান্ডে সাহায্য করতে গিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ অগ্নিদগ্ধ হয়েছে। সেদিন ছিল ১০ ফেব্রুয়ারি, সোমবার। গোধূলি লগ্ন। আবহাওয়া বেশ উফ ও গুমোট। আমরা তিন বন্ধু মেঠো পথ ধরে হেঁটে চলেছি। হঠাৎ আমাদের কানে এল সমবেত চিৎকারের ধ্বনি। হতচকিত হয়ে চেয়ে দেখি, অনতিদূরে একটি বাড়িতে আগুন লেগেছে। তার লেলিহান শিখায় রাঙা হয়ে উঠেছে গোধূলি আকাশ। আশপাশের সবাই আগুন! আগুন! বলে চিৎকার করতে করতে ছুটে চলেছে। আমরাও ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি, ইতোমধ্যে বেশ কয়েকখানা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি ঘরে নতুন করে আগুন লেগেছে। সবাই আগুন নেভাতে এবং ঘর ও ঘরের মালামাল বাঁচাতে ব্যস্ত। হঠাৎ আমার কানে এল গবাদিপশুর ভয়ার্ত ডাক। ছুটে গিয়ে দেখি একটি গোয়াল ঘরের চাল ও বেড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তারই মাঝে দড়ি দিয়ে বাঁধা কয়েকটি গরু টানাটানি করছে আর হাম্বা হাম্বা রবে চিৎকার দিচ্ছে। অবলা প্রাণীগুলোকে বাঁচানোর জন্য আমি পরিণতির কথা না ভেবেই কোনোক্রমে একখানি দা যোগাড় করে বেড়া কেটে মুহূর্তে ঢুকে পড়লাম গোয়াল ঘরে। বাঁধন কেটে দিতেই গরুগুলো জ্বলন্ত বেড়া ভেঙেই এদিক-সেদিক ছুটে পালাল। আমি অর্ধদন্ধ অবস্থায় কোনোক্রমে বাইরে বেরিয়েই জ্ঞান হারালাম। আমার চিকিৎসার অবশ্য কোনো ত্রুটি হয় নি, তবে পুড়ে যাওয়া ক্ষতগুলো এখনও শুকোয় নি। রোগশয্যায় শুয়ে সে অগ্নিকান্ডের কথা মনে হলেই মন শিউরে উঠে। তবে কয়েকটি অবলা প্রাণীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরে আমি আনন্দিত।
তোমার আব্বা-আম্মাকে আমার সালাম ও ছোটদেরকে আমার শুভাশিষ দিও। আমি যেন দ্রুত সেরে উঠতে পারি সেজন্যে দোয়া করিও।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url