তোমার একুশের বইমেলা সম্পর্কে তোমার প্রবাসী বন্ধু একটি পত্র লেখ।

বাংলা আবেদন পত্র,application, ব্যক্তিগত পত্র, আবেদন পত্র লিখন,আবেদন পত্র লিখার নিয়ম SSC HSC

মনে কর, তোমার নাম মিজান। তোমার বন্ধু প্রবাসে থাকে। তোমার একুশের বইমেলা সম্পর্কে তোমার প্রবাসী বন্ধু জিতুকে একটি পত্র লেখ।

পত্র লিখাশুরু
রাজশাহী
তাং ১০/০২/২০১৪

প্রিয় সুপ্রিয় জিতু,

মহান একুশের মাসে তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি কুশলেই আছো। আমিও কুশলেই আছি। আমাদের বন্ধুমহলের সবাই এদিকে ভালো আছে।

তুমি তো জানো বাংলা একাডেমীতে একুশের বইমেলা চলছে। আমি ইতোমধ্যে তিন দিন মেলায় গিয়েছি। আজ আমি এবারের বইমেলা সম্পর্কে তোমাকে লিখে জানাব। চাটপত্র ও আবেদনপত্র লিখন এবারের মেলাটা অন্য বছরের তুলনায় অনেক বেশি জমজমাট। অন্য বছরের তুলনায় এবার মেলা অনেক বেশি সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। কেবল প্রকৃত প্রকাশকদেরই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। লাইন দিয়ে মেলায় প্রবেশ করতে হয়। মেলার ভেতরের স্টলগুলোও এবার অনেক বেশি সুচারুরূপে সাজানো হয়েছে। এক হাজারেরও বেশি স্টল মেলায় সন্ধান পেয়েছে। মেলার বাইরে অন্যকোনো দোকান এবং হকার বসতে দেওয়া হয় নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। ফলে বখাটে ছেলেদের উৎপাত কম। দুপুর না হতেই মেলার প্রবেশ লাইন প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে যায়। তাতেও মানুষের কোনো বিরক্তি নেই। এবারের মেলায় প্রায় পাঁচ হাজার নতুন বই প্রকাশিত হচ্ছে। প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। শেষ দিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। যথারীতি এবারও মেলায় হুমায়ুন আহমেদের বই বিক্রির শীর্ষে আছে। উপন্যাসের পরেই কবিতার বইয়ের অবস্থান।

বইমেলা বাঙালি জীবনে, বিশেষ করে ঢাকাবাসীর জীবনে আত্মপরিচয়ের চেতনা জাগিয়ে তুলেছে। আজ এ পর্যন্তই। বইমেলা শেষ হলে আবারও লিখব। সে পর্যন্ত ভালো থেকো।

ইতি
তোমার বন্ধু
মিজান


ডাকটিকিট

প্রেরক

নামঃ.....

ঠিকানাঃ......

প্রাপক

নামঃ.....

ঠিকানাঃ........



সূত্রঃ কনকর্ড বুক হাউজ

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url