পরীক্ষায় প্রথম হতে পারে নি বলে ছোট ভাই সান্ত্বনা দিয়ে নতুন উদ্যমে লেখাপড়া করার উপদেশ দিয়ে একখানি চিঠি লেখ।
মনে কর, তোমার নাম আকবর। পরীক্ষায় প্রথম হতে পারে নি বলে তোমার ছোট ভাই মিজানর মনে দুঃখ পেয়েছে। তাকে সান্ত্বনা দিয়ে নতুন উদ্যমে লেখাপড়া করার উপদেশ দিয়ে একখানি চিঠি লেখ।
স্নেহর আকবর,
আমার অশেষ স্নেহ ও আদর নিও। তোমার চিঠি পেয়েছি। তুমি পরীক্ষায় প্রথম হতে পার নি বলে যে গভীর দুঃখের কথা লিখেছ, তা আমাকে অভিভূত করেছে। ভাই আমিও বেদনাহত হয়েছি। তবে পরীক্ষায় প্রথম হতে পার নি, দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছ এর জন্য দুঃখ করার কিছু নেই। জানি, তুমি অনেক সাধনা করেছ। শ্রমদানে তোমার কখনো আলস্য দেখি নি। সেদিক থেকে আশা ভঙ্গের বেদনা থাকাই স্বাভাবিক কিন্তু নিরাশ হলে তো চলবে না। জীবনের পথ এখানেই শেষ নয়। আরো অনেকদূর তোমাকে যেতে হবে। সেক্ষেত্রে সাফল্যের মালা পরার যথার্থ গৌরব অবশ্যই অর্জন করতে হবে। সাধনার অসাধ্য কিছুই নেই। হয়ত কিছু ত্রুটি ছিল বলে প্রথম হতে পার নি। এবার আরো সচেতন হয়ে সেই আকাঙ্ক্ষিত প্রথম স্থানটির জন্য উদ্যোগ গ্রহণ কর। আগামীতে যথার্থ গৌরব বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মনে রেখো, আশা পূরণ না হওয়ায় বিন্দুমাত্র মন খারাপ করা ঠিক নয়। বাধা আসে কোনো কিছু নতুন উদ্যমে শুরু করার জন্য। আর উদ্যমীরাই সফল হয় শরীরের যত্ন নিও। সহপাঠীদের সাথে সম্প্রীতি বজায় রেখো। বাসায় সবাই ভালো। আবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url