বাংলাদেশের পুরাকীর্তির বর্ণনা দিয়ে তোমার বিদেশি বন্ধু এর নিকট একটি পত্র লেখ।
মনে কর, তেমার নাম রাফি আহমেদ। বাংলাদেশের পুরাকীর্তির বর্ণনা দিয়ে তোমার বিদেশি বন্ধু মার্ক রিড-এর নিকট একটি পত্র লেখ।
সুপ্রিয় মার্ক রিড,
আমার আন্তরিক শুভেচ্ছা জানবে। আশা করি কুশলেই আছো। আমিও ভালো আছি। তোমার পত্র পেয়েই লিখতে বসলাম। তুমি আমাদের দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে চেয়েছো। সুযোগমতো এদেশে বেড়াতে এসে সেগুলো পরিদর্শন করবে বলে তুমি যে আগ্রহ প্রকাশ করেছো তাকে সাধুবাদ জানাই। বাংলাদেশে অনেকগুলো প্রাচীন পুরাকীর্তি রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পুরাকীর্তির সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরছি। বাংলাদেশে এ যাবৎ আবিষ্কৃত পুরাকীর্তির মধ্যে সবচেয়ে প্রাচীন ও উল্লেখযোগ্য হচ্ছে বৌদ্ধস্তূপ বা বিহার। এগুলোর নির্মাণকাল প্রায় দেড় হাজার বছর আগে। বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুদের সাধনা ও আরাধনার জন্যে নির্মিত স্তূপ বা বিহারগুলো রাজশাহী, বগুড়া ও কুমিল্লায় অবস্থিত। রাজশাহীর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বৌদ্ধ বিহার এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। হিমালয়ের দক্ষিণে এটাই সবচেয়ে বড় বিহার। বিহারটির আয়তন দক্ষিণে-৯২২ ফুট ও পূর্ব-পশ্চিমে ৯১৯ ফুট। চতুষ্কোণ এ বিহারটিতে ১৭৭টি কক্ষ ছিল। এসব কক্ষে বসে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা ও সাধনা করতেন। বিহারের প্রতিটি কক্ষের আয়তন ১৪' × ১৩২'। বিহারের উচ্চতা ৭২ ফুট। লাল পোড়া ইটে নির্মিত হয়েছে বিহারটি। বগুড়া শহরের নিকটবর্তী মহাস্থানগড় আরেকটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। এটির গড় উচ্চতা প্রায় ৩০ ফুট। পোড়া লাল ইটে নির্মিত বিহারটির ধ্বংসাবশেষ এখনো সকলকে আকৃষ্ট করে। এখানে প্রচুর মূর্তি, পাথর, শিলা ও মুদ্রা পাওয়া গেছে। পঞ্চম শতাব্দীতে পুন্ড্র রাজ্যের রাজধানী মহাস্থানগড় শাহ সুলতান মাহীসওয়ার (রা) নামক একজন মুসলমান সাধক দখল করেন। তার মাজারও এখানে রয়েছে। বাংলাদেশের আরেকটি প্রাচীন পুরাকীর্তি হচ্ছে যাটগম্বুজ মসজিদ। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূল বাগেরহাট জেলায় সুন্দরবনের ভেতর একটি মুসলিম বসতি গড়ে তোলেন হযরত খান জাহান আলী নামক একজন সুষ্ঠী সাধক। তিনি নির্মাণ করেন এই বিশাল ও অপূর্ব সুন্দর মসজিদটি। এটির চূড়ায় ছোট-বড় অনেকগুলো গম্বুজ রয়েছে, রয়েছে সুন্দর খিলান। আজও মসজিদটি অক্ষত রয়েছে ও প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখতে আসে। বাংলাদেশের কয়েকটি পুরাকীর্তি সম্পর্কে তোমাকে আজ সংক্ষেপে কিছু ধারণা দিলাম।
ভবিষ্যতে আরও কিছু নিদর্শন সম্পর্কে তোমাকে অবহিত করার আশা পোষণ করছি। আজ তাহলে এ পর্যন্তই। দ্রুত উত্তর দিলে খুশি হব। তোমার খাসার সবাইকে শুভেচ্ছা জানিও।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url