আবেদন পত্রঃ ইভ টিজিং-এর ক্ষতিকারক প্রভাব জানিয়ে তোমার বন্ধু এর নিকট একখানা পত্র লেখ।
মনে কর, তোমার নাম সাব্বির। ইভ টিজিং-এর ক্ষতিকারক প্রভাব জানিয়ে তোমার বন্ধু আকবর নিকট একখানা পত্র লেখ।
প্রিয় আকবর,
প্রথমে আমার শুভেচ্ছা নিও। আশা করি তুমি ও তোমার বাড়ির সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেলাম। তাই আজ তোমাকে লিখতে বসেছি। তুমি হয়তো পত্রিকার পাতাতে চোখ বুলালেই একটি খবর দেখতে পাও, তা হলো 'ইভ টিজিং'। এর অর্থ নারীদের উত্ত্যক্ত করা। সাধারণত খারাপ চাহনি, টিটকারী, ব্যঙ্গবিদ্রুপ, অশালীন মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি, শিস বাজানো, গায়ে ধাক্কা দেওয়া ইত্যাদিকে ইভ টিজিং বলা হয়ে থাকে। ইভ টিজিং-এর প্রভাবে আমাদের তরুণ নারী সমাজ যেন দিশেহারা। তারা যেখানে যাচ্ছে সেখানেই কোনো না কোনোভাবে ইড টিজিং-এর শিকার হচ্ছে। যার ফলে কারো বাবা-মা তাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। কেউ নিজে থেকেই স্কুলে যেতে চাচ্ছে না, অনেকেই মেয়ের নিরাপত্তার জন্য অধিক সুবিধাসম্পন্ন জায়গা ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। আবার কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহননের পথ। তুমিই চিন্তা কর, সমাজের অর্ধাঙ্গ হচ্ছে নারী আর তারাই যদি কিছু চরিত্রহীন, লম্পট যুবকের জন্য এ ধরনের পথ বেছে নেয় তাহলে আমাদের সমাজের উন্নয়নের চাকা স্তিমিত হয়ে পড়বে। সাম্প্রতিক ইভ টিজিং-এর কারণে বেশ কয়েকটি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারা গেছেন মেয়ের অভিভাবক ও কলেজ শিক্ষক। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এর প্রতিরোধকল্পে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। অবশ্য সরকার ইভ টিজিং বন্ধে আইন প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর বিশেষ কী লিখব। আজ এ পর্যন্তই থাক। তোমার বাবা-মাকে আমার সালাম ও ছোট ভাই বকুলকে আমার স্নেহ দিও। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।
| ডাকটিকিট | |
|---|---|
প্রেরক নামঃ..... ঠিকানাঃ...... |
প্রাপক নামঃ..... ঠিকানাঃ........ |
সূত্রঃ কনকর্ড বুক হাউজ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url