বিকাশ মোবাইল রিচার্জ পে-লেটার কী করার নিয়ম | বিকাশ অটো রিচার্জ

বিকাশ মোবাইল রিচার্জ পে-লেটার কী করার নিয়ম। How to bKash Mobile Recharge Pay Later

বিকাশ নিয়ে এসেস পে-লেটার মোবাইল রিচার্জ পদ্ধতি। এই পে-লেটার রিচার্জ বিকাশ অ্যাপরে অপশানের মাধ্যমে বিকাশ একাউন্টে পর্যন্ত ব্যালেন্স না থাকলে রিচার্জ করতে পারবেন।

পে লেটার কী?

পে লেটার অর্থ হচ্ছে “পরে পরিশোধ করুন”। এটি মূলত একটি স্বল্পমেয়াদী লোন সুবিধা (Buy Now, Pay Later) । এর মাধ্যমে টাকা ছাড়া কোন সেবা বা পণ্য কিনতে পারবেন এবং সেই বিলটি একবারে বা নির্দিষ্ট কয়েক সময়ে কিস্তি মত করে পরিশোধ করতে পারবেন।

বিকাশ মোবাইল রিচার্জ পে-লেটার কী?

বিকাশ মোবাইল রিচার্জ পে লেটার হচ্ছে বিকাশ ও সিটি ব্যাংক এর একটি যৌথ সুবিধা। এর মাধ্যমে যেকোনো নাম্বারে মিনিট, ইন্টরনেট, বান্ডেল কিংবা টকটাইম রিচার্জ করতে পারবেন ৳৫০ থেকে ৳১,০০০ টাকা পর্যন্ত। আগে মোবাইল রিচার্জ করুণ পরে পরিশোধ করুণ ৭ দিনের মাধ্যে ইন্টারেস্ট ছাড়াই নিজের সুবিধামতা।

বিকাশ মোবাইল রিচার্জ পে-লেটার সুবিধা

১. টাকা ছাড়া ৳৫০ থেকে ৳১,০০০ পর্যন্ত ‍রিচার্জ করতে পারবেন পে-লেটার এর মাধ্যমে।
২. যেকোনো অপারেটর নাম্বার যেমন: গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক মোবাইল রিচার্জ করতে পারবেন।
৩.আপনার পছন্দের মিনিট, ইন্টারনেট, বান্ডেল যেকোনো ধরনের রিচার্জ ।
৪. আপনার সুবিধামতা ৭ দিনের মাধ্যে পরিশোধ করার সুবিধা।
৫. কোনো ইন্টারেস্ট লাগবে না।

বিকাশ পে লেটার মোবাইল রিচার্জ করার নিয়ম

বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোন সময় যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে। যেভাবে মোবাইল রিচার্জ পে লেটার করবেন প্রথমত, বিকাশ অ্যাপ ওপেন করে মোবাইল অপশরে ট্যাপ করে যে নাম্বার রিচার্জ করতে চান সেই নাম্বারটি দেন এবং অপারেটর সিলেক্ট করণ এবং টাকার পরিমাণ দিয়ে নিচে পে লেটার অপশান সিলেক্ট করণ এবং তথ্য গুলো দেখে বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে মোবাইল রিচার্জ করণ।

বিকাশ অ্যাপ থেকে পে লেটার মোবাইল রিচার্জ করবেন যেভাবে

ধাপ ১ঃ বিকাশ অ্যাপ ওপেন করুন এবং বিকাশ পিন দেন
ধাপ ২ঃ বিকাশে মোবাইল রিচার্জ অপশানে ট্যাপ করুন
বিকাশে মোবাইল রিচার্জ অপশানে ট্যাপ করুন

ধাপ ৩ঃ এমাউন্ট লিখে  পে-লেটার অপশান সিলেক্ট করুণ।
এমাউন্ট লিখে  পে-লেটার অপশান সিলেক্ট করুণ

ধাপ ৪ঃ ৭ দিনে পরিশোধ করুন ০ % ইন্টারেস্ট অপশানে সিলেক্ট করুণ।
৭ দিনে পরিশোধ করুন ০ % ইন্টারেস্ট অপশানে সিলেক্ট করুণ।

ধাপ ৫ঃ বিস্তারিত দেখে এবং তথ্য ঠিক থাকলে “এগিয়ে যান” অপশানে ট্যাপ করুণ।
বিস্তারিত দেখে এবং তথ্য ঠিক থাকলে এগিয়ে যান

ধাপ ৬ঃ বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে সামিট করুণ।
বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে সামিট করুণ


বিকাশ অটো রিচার্জ চালু / বন্ধ করার নিয়ম

এখন বিকাশ গ্রাহকরা ব্যালেন্স শেষ হওয়ার আগেই তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো-রিচার্জ সুবিধা চালু করতে পারবেন। অটো-রিচার্জ সুবিধায় রেজিস্ট্রেশনের পর, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই রেজিস্টার করা নাম্বারে আপনার নির্ধারণ করা রিচার্জ অ্যামাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। যেকোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্টটি পরিবর্তন করতে পারবেন এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি গ্রাহকরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। [সূত্রঃ বিকাশ সাইট]

বিকাশ অ্যাপ দিয়ে অটো রিচার্জ চালু করার নিয়ম

আপনি বিকাম অ্যাপ দিয়ে অটো রিচার্জ সার্ভিসটি চালু করতে পারবেন। প্রথম আপনার মোবাইল ফোন বিকাশ অ্যাপটি ইন্সটল থাকতে হবে। যদি বিকাশ অ্যাপটি ইন্সটল না থাকে তাহলে আপনার মোবাইল ফোনের “Google Play Store” থেকে বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আপনা বিকাশ একাউন্ট লগইন করে নিবেন। তারপরে নিচের ধাপগুলো অনুসরণ করে বিকাশ অটো রিচার্জ অন করুণঃ -

যে ভাবে বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ চালু করবেনঃ প্রথমত, আপনার বিকাশ অ্যাপ ওপেন করুণ > মোবাইল রিচার্জ > নিজস্ব মোবাইল নাম্বার > অটো রিচার্জ সেটিংস > অটো রিচার্জ চালু করুণ > অ্যামাউন্ট দিন > বিকাশ পিন > ট্যাপ করুণ > কনর্ফম এসএমএস পেয়ে যাবে। এই ভাবে আপনি বিকাশ সেবাটি অন করতে পারবেন।

বিকাশ অ্যাপ দিয়ে অটো রিচার্জ বন্ধ করার নিয়ম

যে ভাবে বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ বন্ধ করবেন প্রথমত, আপনার বিকাশ অ্যাপ ওপেন করুণ > মোবাইল রিচার্জ ট্যাপ করুন > মোবাইল নাম্বার টাইপ করুন > অটো রিচার্জ সেটিংস দেখুন > অটো রিচার্জ বন্ধ করুণ > কনর্ফম নোটিফিকেশন ট্যাপ করুণ এরপর কনর্ফম নোটিফিকেশন পেয়ে যাবেন এই ভাবে আপনি বিকাশ অটো রিচার্জ বন্ধ করতে পারবেন।

বিকাশ কোড ডায়াল করে অটো রিচার্জ বন্ধু করার নিয়ম

আপনার বাটন ফোন এর মাধ্যমে বিকাশ কোড ডায়াল করে অটো রিচার্জ বন্ধ করতে পারবেন খুব সহজে। এখন বাটন ফোন দিয়ে বিকাশ কোড ডায়াল করে অটো রিচার্জ বন্ধ করার নিয়ম গুলো দেওয়া হলো, নিচের ধাপ গুলো অনুসরণ করুণ বাটন ফোনে বিকাশ অটো রিচার্জ বন্ধ করতে পারবেন।

বাটন ফোন দিয়ে বিকাশ অটো রিচার্জ বন্ধ করার নিয়ম প্রথমত, বিকাশ কোড *২৪৭# ডায়াল করুণ > মোবাইল রিচার্জ ট্যাপ করুণ > মোবাইল অপারেটর সিলেক্ট করুণ > অটো রিচার্জ ট্যাপ করুণ > ডিএ্যাক্টিভেট অটো রিচার্জ ট্যাপ করুন > বিকাশ পিন দিয়ে send করণে কনর্ফম এসএমএস চলে আসবে এই ভাবে আপনি কোড ডায়াল করে বিকাশ অটো রিচার্জ বন্ধ করতে পারবেন।


বিকাশে মোবাইল রিচার্জ পে লেটার সাধারণ জিজ্ঞাসা । FAQ

মোবাইল রিচার্জ পে-লেটার এর জন্য প্রসেসিং ফি কত?

উঃ বিকাশ মোবাইল রিচার্জ পে-লেটারসেবার জন্য প্রদত্ত চার্জ-ই প্রসেসিং ফি। বিকাশে পে-লেটারের পরিমাণের উপর ভিত্তি করে প্রসেসিং ফি ০.৫৭৫% (০.৫% + ভ্যাট), যা প্রতি ১০০ টাকায় ০.৫৮ পয়সা। এই প্রসেসিং ফি মোবাইল রিচার্জ পে-লেটার করার সময় বিকাশ ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে।

মোবাইল রিচার্জ পে-লেটার করার পরে কোনো ইন্টারেস্ট দিতে হবে?

উঃ না, মোবাইল রিচার্জ পে-লেটারটি ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো ইন্টারেস্ট নেই।

মোবাইল রিচার্জ পে-লেটার ৭ দিনের মধ্যে পরিশোধ না হলে কোনো লেট চার্জ দিতে হবে?

উঃ ৭ দিনের মধ্যে পে-লেটারটি পরিশোধ করতে সফল না হলে বিলম্বিত পরিমাণের উপর আর্থিক প্রতিষ্ঠান (যেমন সিটি ব্যাংক) দৈনিক ০.০৫% হারে জরিমানা (লেট পেনাল্টি ইন্টারেস্ট) আরোপ করবে।

বিকাশ এর পে-লেটারটি কীভাবে পরিশোধ করার নিয়ম?

উঃ বিকাশ থেকে পে-লেটার করার ৭ম দিনে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে তা অটোমেটিক পরিশোধ হয়ে যাবে। অথবা যেকোনো সময়ে নিজে নিজেও বিকাশ অ্যাপে গিয়ে পরিশোধ করা যাবে।

পে লেটারটি নিজে পরিশোধ করতে: লোন অপশনে যান → লোনের বিবরণী সিলেক্ট করুন → 'লোন পরিশোধ করুন' ট্যাপ করুন → সম্পূর্ণ বা আংশিক পরিশোধ সিলেক্ট করে এগিয়ে যান → বিকাশের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন , তাহলে পরিশোধ হয়ে যাবে এবং এক এসএমএস পাবেন।


সূত্রঃ বিকাশ অফিসিয়ার সাইট

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url